Saturday, May 16, 2026

উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টি, রাজ্যে বর্ষা ঢোকার কাউন্টডাউন শুরু 

Date:

Share post:

উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রাক বর্ষার বৃষ্টি হয়ে গিয়েছে । আজ বুধবার থেকেই উত্তরবঙ্গে বর্ষার ঢুকে পড়ার প্রবল সম্ভাবনা । আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত কয়েক বছর ধরে জুলাই মাসের শুরুর দিকে বর্ষা ঢুকত উত্তরবঙ্গে। কিন্তু এবছর সেই সময় এগিয়ে এসেছে অনেকটাই। তবে অন্যান্যবারের তুলনায় প্রায় মাস খানেক আগে বর্ষা চলে আসায় কৃষিক্ষেত্রে লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি করছেন কৃষি বিশেষজ্ঞরা।
হাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার উত্তরবঙ্গে দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী ২৪ ঘণ্টাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও ভাল পরিমান বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা পর্যন্ত এগিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরেকটি দিক।৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ওড়িশা ও পশ্চিমবঙ্গে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলে মনে করছেন আবহাওয়াবিদরা।ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যে বর্ষা ঢুকবে অনুমান আবহাওয়াবিদদের।
তবে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে।
বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৩ শতাংশ , সর্বনিম্ন ৫৬ শতাংশ।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...