Friday, June 26, 2026

কমলনাথ হটাওয়ের অডিও ক্লিপ ফাঁস, সত্যতা নিয়ে প্রশ্ন

Date:

Share post:

কেন্দ্রের অঙ্গুলি হেলনেই মধ্যপ্রদেশে পড়ে যায় কংগ্রেস সরকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অডিও ক্লিপ ঘিরে উঠছে প্রশ্ন। ওই অডিও ক্লিপ ঘিরে তোলপাড় মধ্যপ্রদেশের রাজনৈতিক মহল। ওই অডিও ক্লিপে বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বক্তব্য শোনা যাচ্ছে বলে দাবি কংগ্রেসের। তাঁর বক্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসের অভিযোগ, বিজেপির কেন্দ্রীয় নেতাদের অঙ্গুলি হেলনেই মধ্যপ্রদেশের কমলনাথের সরকার ফেলে দেওয়া হয়েছে।

কংগ্রেসের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিজেপি। পাশাপাশি অডিও ক্লিপের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। বিজেপির বক্তব্য অডিও ক্লিপে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে তা শিবরাজের নয়। কী আছে ওই অডিও ক্লিপে?

একজন বলছেন, “কেন্দ্রের বিজেপি নেতারা প্রথম সিদ্ধান্ত নেয়, সরকারকে গদিচ্যুত করা হবে। তারপর যা হওয়ার হয়।” ওই ব্যক্তি আরও বলেন, “জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তুলসী সিলওয়াতকে না সরালে কি এটা সম্ভব হত কখনও?” এই কণ্ঠস্বর শিবরাজ সিং চৌহানের বলে দাবি কংগ্রেসের। সূত্রের খবর, মঙ্গলবার ইন্দোরের সানওয়ারে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে এই কথা বলেছেন শিবরাজ।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তুলসী সিলওয়াত চলতি বছর গেরুয়া শিবিরে যোগ দেন। তাঁদের পথেই হাঁটেন কংগ্রেসের
২২ জন বিধায়ক। মাত্র ১৫ মাসের মধ্যে মধ্যপ্রদেশে ভেঙে যায় কংগ্রেস সরকার। অডিও ক্লিপ প্রসঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে নরেন্দ্র সালুজা সংবাদমাধ্যমকে বলেন, শিবরাজের বক্তব্যে স্পষ্ট, বিজেপির কেন্দ্রীয় নেতারা অগণতান্ত্রিক ভাবে সরকার ফেলতে চেয়েছিল।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...