Saturday, April 18, 2026

শিল্পী ও প্রোডিউসার গিল্ডকে নিয়ে অরূপের জট কাটানোর বৈঠক

Date:

Share post:

টলিপাড়ার অচলাবস্থা কাটাতে বৈঠকে বসলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সকাল থেকে শুটিং শুরু না হওয়ার কারণে সব মহলেই চাপা উদ্বেগ। মূলত বিমা নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ ও প্রডিউসারদের সঙ্গে আর্টিস্ট ফোরামের দ্বন্দ্ব ও টানাপোড়েনে শেষ মহূর্তে বাতিল হয় শুটিং। মুখ্যমন্ত্রীও বিষয়টির সুস্থ সমাধান না হওয়ায় বিরক্ত। কার্যত তাঁর নির্দেশেই অরূপ বিশ্বাস বিজয়গড়ে তাঁর অফিসে বৈঠকে বসেন। আলোচনায় আর্টিস্ট ফোরামের দুই পদাধিকারী শঙ্কর চক্রবর্তী ও অরিন্দম গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যরা। আছেন প্রোডিউসার গিল্ডের শৈবাল বন্দ্যোপাধ্যায় সহ সদস্যরা। আশা করা হচ্ছে আজই জট কাটবে। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ।

Related articles

বিজেপিকে ধরাশায়ী করে সরকার ছাড়ার হুঁশিয়ারি তিপ্রা মথা প্রধানের! চাপে গেরুয়া শিবির

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা...

সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক কষে ছিল কেন্দ্রীয় সরকার। শুকক্রবার লোকসভায় I.N.D.I.A. ঐক্যবদ্ধ...

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...