Tuesday, March 24, 2026

শিকেয় দূরত্ববিধি, তবু স্বস্তির ফেরি সার্ভিস

Date:

Share post:

ট্রেন চালু হয়নি এখনও। ভাড়া বিতর্ক মেটেনি বলে রাস্তায় বেসরকারি বাসও হাতেগোনা। কিন্তু চালু হয়ে গিয়েছে সরকারি-বেসরকারি অফিস। এই পরিস্থিতিতে অফিস যাত্রীদের সুবিধার কথা ভেবে চন্দননগর থেকে কলকাতার ফেয়ারলি পর্যন্ত ফেরি সার্ভিস চালু হল বুধবার থেকে। তবে কোনও সামাজিক দূরত্ব সেখানে চোখে পড়েনি। বরং লঞ্চের আসনে গায়ে গা ঘেঁসে বসেই অফিস রওনা হয়েছেন যাত্রীরা।

চন্দননগর থেকে ফেয়ারলি পর্যন্ত ভাড়া স্থির হয়েছে ৬০ টাকা। প্রতিদিন সকাল ৭টায় চন্দননগরের রানিঘাট থেকে ছেড়ে ভদ্রেশ্বর তেলেনিপাড়া, চাঁপদানী, শেওড়াফুলি, বাগবাজার হয়ে এই লঞ্চ কলকাতার ফেয়ারলি পৌঁছবে সকাল সাড়ে ৯টা নাগাদ। হাতেগোনা সরকারি বাসে যেখানে বাদুরঝোলা হয়ে যেতে হচ্ছে, সেখানে কিছুটা অন্তত স্বস্তি ও স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন বলেই মনে করছেন যাত্রীরা। তবে একই সঙ্গে তাঁদের অনেকেরই বক্তব্য, যেহেতু সামাজিক দূরত্ব মানতে কম যাত্রী নিয়ে লঞ্চ চালানো হচ্ছে না, তাই ভাড়াটা আরেকটু কম করাই যেত।

অফিসযাত্রীদের কথা ভেবে শ্রীরামপুর থেকেও ফেয়ারলি পর্যন্ত লঞ্চ চালু হল। প্রতিদিন সকাল আটটায় ছাড়বে এই লঞ্চ। এর ভাড়া স্থির হয়েছে ৪৬ টাকা। আনলক পর্বে অফিস কাছারি খুলেছে। তাই কলকাতা যাওয়ার লোকও বেড়েছে। হুগলি জেলা থেকে কয়েকটি সরকারি বাস চালু হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম হওয়ায় খুবই ভিড় হচ্ছে। তাই অফিস যাত্রীদের কথা ভেবেই পরপর চালু হচ্ছে লঞ্চ পরিষেবা। এর আগে উত্তরপাড়া থেকে ফেয়ারলি পর্যন্ত লঞ্চ চালু হয়েছে। বুধবার শ্রীরামপুর ও চন্দননগর ফেরিঘাট থেকে লঞ্চ চালু করা হয়। প্রথমদিন দু’টি ফেরি সার্ভিসেই ছিল উপচে পড়া ভিড়।

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...