Saturday, April 18, 2026

মাহির শুশ্রূষায় সুস্থ হয়ে উড়ে গেল বসন্তবৌরি, পথ চেয়ে অপেক্ষায় জীভা

Date:

Share post:

ধোনির বাইক প্রেমের কথা কারও অজানা নয় । কিন্তু মাহির পক্ষীপ্রেমের কথা অনেকেরই অজানা । তা হলে বিষয়টা খুলেই বলা যাক। উড়তে উড়তে অসুস্থ হয়ে রাঁচিতে মহেন্দ্র সিংহ ধোনির ফার্মহাউসের বাগানে সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়েছিল একটি পাখি। ছোট্ট জীভার চোখ এড়ায়নি । রঙিন সুন্দর ছোট্ট পাখিটাকে দেখতে পেয়েই জীভা ডেকে আনে বাবা-মাকে। শুরু হয় পাখিটির শুশ্রূষা। সুস্থ হয়ে অবশেষে উড়ে গিয়েছে পাখিটি।
বুধবার ইনস্টাগ্রামে ঘটনাটির কথা জানিয়েছে ধোনি-কন্যাই। জীভা লিখেছে, ‘ আমাদের বাগানে একটি পাখিকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখি। আমি চিৎকার করে বাবা-মাকে ডাকি। বাবা হাতে করে পাখিটিকে তুলে কিছুটা জল খাওয়ায়। কিছুক্ষণ পরে সেটি চোখ মেলে তাকায়। আমরা খুব খুশি হয়েছিলাম।’
কিন্তু সুন্দর, রঙিন পাখিটাকে নিয়ে জীভার কৌতূহলের শেষ ছিল না। শেষ পর্যন্ত কৌতূহল মেটান সাক্ষী।
জীভা লিখেছে, ‘একটা ঝুড়ির মধ্যে পাখিটা রেখে গাছের পাতার ভেতর সেটিকে রেখেছিলাম। মা বলল যে এটা বসন্তবৌরি পাখি। কী সুন্দর ছোট্ট একটা পাখি।’
সুস্থ হয়ে উঠলেও মন ভালো নেই ধোনি-কন্যার। কারণ, একটু সুস্থ হতেই উড়ে গিয়েছে তার নতুন বন্ধু। জীভা লিখেছে, ‘আচমকা পাখিটা উড়ে গেল। কিন্তু আমি চেয়েছিলাম ওটা থাকুক। কিন্তু মা বলল পাখিটা উড়ে ওর মায়ের কাছে চলে গিয়েছে। তবে আমি জানি ওর সঙ্গে আবার দেখা হবে।’ আপাতত সেই আশাতেই বসে আছে জীভা। আবার যদি ফিরে আসে বসন্তবৌরি !

Related articles

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...

অস্কার মঞ্চে শাহরুখ ম্যাজিক! “নিজেকে রাজা মনে হচ্ছে”, মন্তব্য কিং খানের 

ভারতীয় সিনে জগতের রোমান্স কিং শাহরুখ খান (Shahrukh Khan) এবার বিশ্বের বিনোদন দরবারেও সম্মানিত। মুক্তির ১৭ বছর পর...

নতুন সরকার গঠনের পরই শাস্তির মেয়াদ কমল সু চি-র!

আউং সান সু চি-র (Suu Kyi) কারাদণ্ডের মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে মায়ানমার (Myanmar Government) সরকার। সামরিক জুন্টার প্রধান...

কাজে গাফিলতির অভিযোগে হুগলিতে অবজারভার বদল, কলকাতায় সাসপেন্ড কনস্টেবল

পারফরম্যান্সে অসন্তুষ্ট, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের অভজারবারকে সরাল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার সি....