Friday, May 15, 2026

করোনার সংক্রমণে ঋতু পরিবর্তন কোনও প্রভাব ফেলছে না: হু

Date:

Share post:

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে ঋতু পরিবর্তন বা উষ্ণতা বৃদ্ধি কোনও প্রভাব ফেলছে না বলে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, আমাদের কাছে নামমাত্র প্রমাণ আছে যে ঋতু পরিবর্তনের কারণে করোনার সংক্রমণ প্রভাবিত হচ্ছে। এর উপর ভিত্তি করে আমরা বলতে পারি না যে ঋতু পরিবর্তন অথবা তাপমাত্রা বাড়লে সংক্রমণ কমবে বা বাড়বে। এখন আমাদের কাছে এমন কোনও তথ্য নেই যেখান থেকে আমরা বলতে পারবো যে ঋতু পরিবর্তন হলে ভাইরাসটি আরো আক্রমণাত্মকভাবে বা আরও দ্রুত ছড়াবে কি না।

প্রসঙ্গত, মহামারি শুরু হওয়ার প্রথম দিকে অনেক বিশেষজ্ঞই পূর্বাভাস দিয়েছিলেন যে গরমে করোনার প্রকোপ কমে যেতে পারে। তবে যত দিন যাচ্ছে ততই সেই ধারণা ফিকে হয়ে যাচ্ছে।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...