Friday, May 15, 2026

পরিবেশের গুরুত্বকে অবজ্ঞা, কেরলে জলবিদ্যুৎকেন্দ্র চালুর সিদ্ধান্ত পিনারাই বিজয়নের

Date:

Share post:

পরিবেশপ্রেমী থেকে বিরোধী দলের নেতারা নিষেধ করেছিলেন। এমনকী নিজের দলের সাংসদরা বারবার সতর্ক করেছিলেন। কিন্তু কর্ণপাত করলেন না কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বিতর্কিত আথিরাপিল্লি জলবিদ্যুৎকেন্দ্র চালু করার ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী।

ত্রিশূর জেলার নদী অববাহিকায় রয়েছে কেন্দ্রটি। পরিবেশবিদরা সংশ্লিষ্ট অঞ্চলকে সংবেদনশীল বলে জানিয়েছিলেন। রাজ্য বিদ্যুৎ পর্ষদ এই প্রকল্প চালু করার অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দেয়। গত সপ্তাহে সরকার আগামী সাত বছরের জন্য প্রকল্প চালু রাখার সম্মতি জানিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেন প্রাক্তন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী জয়রাম রমেশ, কেরল বিধানসভার বিরোধী নেতা রমেশ চেন্নিথালা এবং সিপিআই–এরই রাজ্যসভার সাংসদ বিনয় বিশ্বম।

জয়রাম রমেশের স্পষ্ট বক্তব্য, সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বিক্ষোভে নামবে সাধারণ মানুষ। এ প্রসঙ্গে গত শতাব্দীর সাতের দশকের কথা তুলে ধরেছেন তিনি। পালাক্কড়ের চিরহরিৎ বনভূমি সাইলেন্ট ভ্যালি বাঁচাতে রাস্তায় নেমেছিল জনগণ। তিনি উল্লেখ করেন, ২০১০ সালে ইউপিএ সরকারের আমলে পরিবেশমন্ত্রী থাকাকালীন পরিবেশবিদদের সঙ্গে আলোচনা করে এই প্রকল্প বন্ধ করে দেন।

শুধুমাত্র বিরোধী নেতারা নন। পিনরাই বিজয়নের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না বাম নেতারা। বিনয় বিশ্বম বলেন, এই প্রকল্প হলে ১৬৮ হেক্টর বনভূমি জলের নীচে চলে যাবে। যার জেরে বহু বন্যপ্রাণ সহ বনভূমি ক্ষতিগ্রস্থ হবে। ওই অঞ্চলে বসবাসকারী দুই জাতের আদিবাসীদের সংকটের মুখে পড়তে হবে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...