Friday, June 26, 2026

ধীরে ধীরে খুলছে দিঘা, মন্দারমনি, মাইথন, ৩ মাসে পর্যটনে প্রায় ৪০% কর্মহীন!

Date:

Share post:

দিঘা, মন্দারমনি, টাকি, মাইথন একে একে খুলে যাচ্ছে। কিন্তু পর্যটন কেন্দ্রে যাবে কে? এটাই এখন বড় প্রশ্ন।

পর্যটন ব্যবসায়ীরা জানাচ্ছেন, ইতিমধ্যে ৪০% ট্যুর অপারেটর সংস্থা তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। পর্যটন শিল্পে যারা কাজ করতেন, তাঁরা বলছেন, বিগত ৩মাস ধরে অধিকাংশ কর্মী বেতন পাননি। বহু জায়গায় কর্মীদের বেতন ৩০%-৫০% কেটে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। তাঁরা বলছেন সংসার চলবে কী করে? হোটেল মালিকরা বলছেন, ৮জুন থেকে হোটেল খুলেছে। টুকটাক করে ভ্রমণ পিপাসুরা আসছেন। কিন্তু এটা তো নামকে ওয়াস্তে ব্যবসা খুলে রাখা। ব্যাঙ্কে পয়সা ঢুকবে কী করে? এই পরিস্থিতি আর ২-৩ মাস চললে হোটেল বিক্রি করা ছাড়া উপায় থাকবে না। অন্যদিকে উত্তরবঙ্গের পর্যটনেও সেই পরিস্থিতি। গোটা দার্জিলিঙ বা জিটিএ-র মূল ভরসা পর্যটক। মানুষ কিন্তু এখনও ভরসা করেছেন না। জিটিএর সদস্য বিক্রম রাই বলেন, মানুষকে ভরসা না দিতে পারলে উত্তরবঙ্গের পর্যটনে দুর্দিন আসবে। হোটল-রিসর্ট খুলে দিলেই দায়িত্ব শেষ হয় না। পর্যটনমন্ত্রীর উচিত মানুষকে মোটিভেট করতে পরিকল্পনা নেওয়া।

পর্যটনে বাধা নিষেধের যে তালিকা তৈরি হয়েছে তা অনেকটা এইরকম…

১. হোটেলে ৩০% কর্মী নিয়ে কাজ করতে হবে

২. আপাতত ৩০% -এর বেশি হোটেল রুম ব্যবহার করা যাবে না

৩. হোটেলের রুম কেউ বুকিং করলে সে ছেড়ে দেওয়ার পর অন্য কেউ এই ঘর বুক করতে পারবেন না। ডিসইনফেক্ট করার পর ফের ব্যবহার।

৪. অধিকাংশ হোটেলর কিচেনে রান্না বন্ধ। মানুষ পর্যটন কেন্দ্রে আসার পর দাবি জানালে তখন বিকল্প ব্যবস্থা হতে পারে।

৫. হোটেলে ঢোকা বা বেরনোর সময় স্বাস্থ্যবিধি মেনে চলা, হোটেলের রুম স্যানিটাইজ করা এবং কর্মী ও গেস্টদের নিরাপদ দূরত্ব মানতেই হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...