Friday, June 26, 2026

ঐতিহাসিক উদ্যোগ: ১৪ জুন  ‘ব্রিগেড চলো’!  

Date:

Share post:

‘ব্রিগেড চলো’ কথাটি শুনলেই মনে হয় কোনও রাজনৈতিক দলের সমাবেশ। আর করোনা আবহে কোনও সমাবেশ সম্ভব নয়। তাই ১৪ তারিখ ব্রিগেড চলো কথাটা কৌতুহল জাগায় শহরবাসীর মনে। তবে এই ‘ব্রিগেড চলো’-র উদ্দেশ্য আলাদা। কোনও রাজনৈতিক সভা-সমাবেশ নয়, এই ডাক দিয়েছে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন।
১৪ জুন বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে ব্রিগেডে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। ক্রিকেটের ইতিহাসে যা অভিনব।
সংস্থার সম্পাদক অচিন্ত্যকুমার লাহা জানিয়েছেন, “ব্রিগেডে অনুষ্ঠান বলতেই কোনও রাজনৈতিক সভা বা সমাবেশের কথাই মনে হয়। কিন্তু আমাদের আবেদন বিশ্ব রক্তদান দিবসে আসুন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রক্ত দিন খোলা মনে”।
ব্রিগেডের আশপাশে ময়দান চত্বরের অনেক ক্লাবেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কিন্তু খোলা ব্রিগেডে কোনওদিনই রক্তদান শিবির হয়নি। এইদিক থেকে এটি অভিনব উদ্যোগ।
রক্ত সংগ্রহের জন্য যে ভ্রাম্যমাণ গাড়ি আছে সেই গাড়িতেই হবে রক্তদান শিবির। ১৪ জুন ময়দান মেট্রোর ১ নম্বর গেটের পাশে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে এই শিবির।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...