Monday, March 16, 2026

৩ বছর আগেই সেরে ফেলেছেন বিয়ে! নিজেই জানালেন মোনালি ঠাকুর

Date:

Share post:

এতদিন বিয়ে নিয়ে কোনও কথা বলেন নি। এড়িয়ে গিয়েছেন ভক্তদের প্রশ্ন। এবার নিজের মুখেই জানিয়ে দিলেন সত্যিটা।
মোনালি ঠাকুর ও তাঁর জার্মান বয়ফ্রেন্ড মাইকের সম্পর্কের কথা তো কারুরই অজানা নয়। সোশ্যাল মিডিয়ায় হামেশাই রোম্যান্টিক ছবি শেয়ার করে থাকেন মোনালি ঠাকুর। তবে মাইক মোনালি বয়ফ্রেন্ড নন, স্বামী! তিন বছর আগেই বিয়ের পর্ব সেরে ফেলেছেন তাঁরা। কিন্তু এতদিন সেই খবর চেপে রেখেছিলেন এই বাঙালি গায়িকা। অবশেষে ফাঁস করলেন সেই তথ্য। একটি সাক্ষাৎকারে চাঞ্চল্যকর সত্যিটা বলেই ফেললেন মোনালি।  তিনি বলেন,’হ্যাঁ, আমার বিয়ে হয়ে গিয়েছে মাইক রিচটেরের সঙ্গে,তাও তিন বছর আগে। আসলে আমরা কোনদিনও আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণাটা সারিনি,আসলে তেমন কোনও অনুষ্ঠান করে বিয়ে হয়নি। শুধু কাছের বন্ধু আর পরিবারের উপস্থিতিতেই আমরা বিয়েটা সেরেছি,জানালেন ৩৪ বছর বয়সী এই গায়িকা।

spot_img

Related articles

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...