Monday, March 9, 2026

রাস্তা খুঁজে পাচ্ছেন না ? চিন্তা নেই বিগ বি আছেন

Date:

Share post:

পথ হারিয়ে ফেলেছেন ? না’কি নতুন রাস্তা খুঁজছেন ?

আর চিন্তা নেই, আপনার পাশে আছেন বিগ বি৷ হারানো পথ বা নতুন রাস্তার খোঁজ দেবেন
স্বয়ং অমিতাভ বচ্চন।

চোখ কপালে তোলার কোনও কারন নেই৷ একদম ঠিকঠাক পড়ছেন৷

এবার থেকে আপনার ফোনে থাকা গুগল ম্যাপ অন করার পর আপনাকে পথ দেখাবে অমিতাভ বচ্চন। কোন রাস্তায় গেলে ট্রাফিক জ্যামে ফাঁসবেন আর কোন পথে ঢুকলে জ্যাম-ফ্যাম কিছুই পাবেন না, সেই খবর শোনাবেন বিগ বি৷ গোটা যাত্রাপথেই আপনার সঙ্গী হবেন তিনি৷

শাহেনশাহর সেই আইকনিক ভয়েস এবার ব্যবহার করতে চলেছে গুগল। গুগল ম্যাপস অমিতাভ বচ্চনকে এই প্রস্তাব দিয়েছে। আলোচনা চলছে। জানা গিয়েছে, বাড়িতে বসেই কন্ঠস্বর রেকর্ড করবেন বচ্চন৷ তারপর গুগল ম্যাপসের হাতে সেটি তুলে দেবেন৷
গুগল জানিয়েছে, গুগল ম্যাপস ভয়েস ফিচারের জন্য প্রথম পছন্দ হিসেবে অমিতাভ বচ্চনকেই বেছে নেওয়া হয়েছে। এখনও চূড়ান্ত চুক্তি সই হয়নি। তবে জানা যাচ্ছে, এজন্য বিগ-বিকে অস্বাভাবিক অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি যদি গুগলের অফার গ্রহণ করার সিদ্ধান্ত নেন, তবে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ি বসেই তাঁর ভয়েস রেকর্ড করতে পারবেন।

spot_img

Related articles

হাফ সেঞ্চুরি পার, কুনোয় জন্ম নিল আরও পাঁচ চিতা

দেশে হু হু করে বাড়ছে চিতার সংখ্যা। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে নামিবিয়া থেকে আনা চিতা জোয়ালা পাঁচটি শাবকের...

মন্ত্রিসভায় রদবদল: আইন দফতর নিলেন মমতা, বাবুলের ছেড়ে যাওয়া দায়িত্বও মুখ্যমন্ত্রীর হাতে 

রাজ্য মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনে বড়সড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,...

যাঁর জন্যে ২০০ মৃত্যু তিনি নেতার মতো হাত নাড়ছেন: জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

আদিবাসীরা শিক্ষিত হোক তা কেউ চায় না! বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রকে তোপ জ্যোৎস্নার 

আদিবাসীদের উন্নয়ন এবং শিক্ষা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সোমবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি...