Wednesday, May 6, 2026

মেশিন এল আকাশপথে, চিন সীমান্তে রাস্তা তৈরি শুরু করল ভারত

Date:

Share post:

পাথরের চাঁই ভাঙতে লেগে যাচ্ছিল প্রচুর সময়। তাই বন্ধ ছিল রাস্তা তৈরির কাজ। তবে চিন সীমান্তে রাস্তা তৈরির কাজ আবার শুরু করল ভারত। উত্তরখণ্ডের জোহার উপত্যকায় হিমালয়ের কোলে রাস্তা তৈরিতে ব্যবহার করা শুরু হল ভারি পাথর কাটার মেশিন। কাজ শুরু হল দ্রুত গতিতে। বর্ডার রোড অর্গানাইজেশনের প্রধান ইঞ্জিনিয়ার বিমল গোস্বামী জানিয়েছেন, হেলিকপ্টারের সাহায্যে এই ভারি মেশিন নিয়ে আসা হয়েছে।
এই জোহার ভ্যালিতে যে রাস্তা তৈরি হচ্ছে, তার শেষ প্রান্ত শেষ হচ্ছে চিন সীমান্তে। ফলে কূটনৈতিক দিক থেকে এবং সামরিক দিক থেকে এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। মুনসিয়ারি-বাগদিয়ার-মিলাম রোডের কাজ এই মাস থেকেই দ্রুত গতিতে শুরু হয়েছে বলে বিআরও সূত্রে খবর।
প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে একাধিকবার এই রাস্তা তৈরির কাজে অগ্রসর হয়েও সফলতা মেলেনি। তবে এবার হেলিকপ্টারের মাধ্যমে ভারি ভারি মেশিন লাসপা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এতে অনেকটাই কাজে সুবিধা হবে বলে মনে করছেন বিমল গোস্বামী। ৬৫ কিমি লম্বা এই রাস্তাটি তৈরি করা হচ্ছে রাজ্যের পিথোরগড় জেলায়। যা রাজ্যের বাকি অংশের সঙ্গে ভারত চিনের সীমান্তের যোগ ঘটাবে।
আগামী তিন বছরের মধ্যে রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করছে বিআরও। ২০১০ সালে এই রাস্তা তৈরির কাজ শুরু হয়। ৩২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এর জন্য। এখনও ২২কিমি বাকি রয়েছে, এই অংশের পাথর কাটার কাজ অসম্পূর্ণ ছিল, যা হাতে কাটা প্রায় অসম্ভব ছিল। তবে হেলিকপ্টারের ব্যবহারের ফলে সেই কাজ অনেকটাই সহজ হয়েছে।

Related articles

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...