Wednesday, June 24, 2026

বাতিল ভারত-শ্রীলঙ্কা সিরিজ, আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরবে বিরাটরা?

Date:

Share post:

কোভিড পরিস্থিতির কারণে ভারত-শ্রীলঙ্কার মধ্যে টি-২০ ও একদিনের আন্তর্জাতিক সিরিজ বাতিল হল। উভয় বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে করোনার কারণে এখনই সিরিজ শুরু করা সম্ভব হচ্ছে না। সিরিজে তিনটি ওয়ান ডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল। বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল জানিয়েছেন, একদিকে কোভিড পরিস্থিতি অন্যদিকে আন্তর্জাতিক উড়ান বন্ধ। এই পরিস্থিতির কারণে বিসিসিআই শ্রীলঙ্কা বোর্ডকে জানিয়ে দিয়েছে বর্তমান সিরিজ বাতিল হলেও ভবিষ্যতে সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে জুনের সিরিজ যে হবে না, তা বোঝাই গিয়েছিল। তার কারণ এখনও ভারতীয় দলের প্র্যাকটিস সেশন শুরুই হয়নি। প্র্যাকটিস শুরু করার চার থেকে ছয় সপ্তাহ পর ম্যাচ শুরু হতে পারে। তার আগে সরকার এবং স্বাস্থ্য দফতরের থেকে ছাড়পত্র নিতে হবে।

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ ৮ জুলাই শুরু হলেও ভারত কবে খেলায় ফিরবে তা আপাতত বিশ বাঁও জলে। একটি সূত্রের খবর অগাস্টে হয়তো ভারত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...