Wednesday, June 17, 2026

লকডাউনের মধ্যে নেপাল সীমান্তে গুলিতে মৃত এক ভারতীয়

Date:

Share post:

লকডাউনের মধ্যেই নেপাল সীমান্তে গুলিতে মৃত এক ভারতীয় । তিনি সীতামাঢ়ি জেলার বাসিন্দা। বিহারের সীতামাঢ়ি জেলার লাগোয়া নেপাল সীমান্তে গুলি চলে। অভিযোগ, নেপালি সীমান্তরক্ষীরা গুলি চালিয়েছেে ।
এই ঘটনায় প্রবল উত্তেজনা দেখা দিয়েছে বিহার নেপাল সীমান্ত গ্রামগুলিতে।
অভিযোগ উঠেছে , সীমান্ত এলাকায় ডাকাত সন্দেহে গুলি চালায় নেপালি আর্মি। তাতেই মারা যায় ওই যুবক। এর আগে একই রকম ঘটনায় ভারতীয় রক্ষীদের গুলিতে এক নেপালি নাগরিকের মৃত্যু হয়েছিল।
গত ১৩ মে ৬ জন এবং ১৪ মে ৪ জন নেপালের নাগরিককে আটক করা হয়েছিল । মেচি পেরিয়ে নেপালে ঢুকে পড়ার পরেও সেখানকার পুলিশের হাতে ধরা পড়ে কোয়ারান্টিন সেন্টারে রাখা হয় তাদেরকে। এই চোরাপথে যাতায়াতের জেরে দুই দেশেই করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও বাড়ছে বলে স্থানীয়দের দাবি।
আসলে দেশের খোলা সীমান্ত থাকায় আসা যাওয়া অবাধ। সাম্প্রতিক সীমান্ত বিরোধের মাঝে এই গুলি চালনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...