Sunday, May 3, 2026

দিলীপেই আস্থা, তবু বুক ভরা অভিমান পি সি সরকারের, অভিজিৎ ঘোষের কলম

Date:

Share post:

অভিজিৎ ঘোষ

এ অভিমান আপনি রাখবেন কোথায়? তিনি ভারত সেরা। বিশ্বসেরা বললে কি অতিরঞ্জিত হবে? মোটেই না। তাঁর রাজনীতিতে আসাটাই বাংলার মানুষের কাছে একটা অন্য আবেগ। তবু ৬ বছর আগের রাজনীতির মানুষটার মনে চাপা অভিমান। একদিকে ভালবাসা আর অন্যদিকে চ্যালেঞ্জ নেওয়ার পরেও মর্যাদা না পাওয়াটা আজ তীব্র দংশন করে শরীরে, বিশেষত যখন দেখেন ঘরের লোককে উপেক্ষা করে দাপট বাড়ছে পরিযায়ীদের!

পি সি সরকার জুনিয়র। পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। ভারতীয় জনতা পার্টির সেই তারকা, যিনি ৬ বছর আগে নরেন্দ্র মোদির প্রথম নির্বাচনে বারাসত থেকে প্রার্থী হয়েছিলেন। হেরে গিয়েছিলেন। কিন্তু দলে থাকতেই চেয়েছিলেন। সামনের সারিতে থেকে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু কোথায় পি সি সরকার?

জিজ্ঞাসা করার পর টিপিক্যাল ম্যাজিসিয়ানের হাসিতে বললেন, কেন আছি তো! দিলীপবাবুর সঙ্গে কথা হয়। আলোচনা হয়। পার্টি কোথাও যেতে বললে যাই তো। বিজেপিতে আছি, নরেন্দ্র মোদির “সব কা সাথ সব কা বিকাশ” স্লোগানে পুরোপুরি ভরসা আছে।

প্রদীপদা, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে নাকি? কালকের লোকজন, যারা আড়াই খানা সিরিয়াল আর তিনটি ছবিতে মুখ দেখিয়েছে, তারাও দলে সুপার স্টার! সেখানে বিশ্বসেরা ম্যজিসিয়ান কোথায়?

পি সি সরকার এবার থমকালেন। তিনিও জানেন, বলটা নিয়ে তাঁর দুর্বল ডিফেন্সে ঢুকে পড়েছি। তাই স্টেজে যেভাবে দর্শকদের বিমোহিত করেন, ভাবলেন এই ভবিকেও ভোলাবেন। কিন্তু উত্তরটা খুব দুর্বল হলো, ধরাও পড়ে গেলেন। বললেন, দলের প্রয়োজন যতটুকু, ততটুকু তো করি। পাল্টা প্রশ্ন, ব্রিগেডে সভা হলে সামনের আসনে, কিংবা বিশিষ্টদের নিয়ে দিল্লির নেতাদের বন্ধ হলে সভা হলে আমন্ত্রণ! জাদুকরের জবাব, দুটো সভা দিয়ে কী প্রমাণিত হয়? দল দরকার হলে ঠিক জায়গায় ব্যবহার করবে। ওটা দলের উপর ছাড়ুন। দিলীপ ঘোষ দারুন সামলাচ্ছেন দল। সাফল্য আসছে।

সেই সাফল্যে খালি নেই পি সি সরকার? ৬ বছর আগে নিজের সেলিব্রিটি স্ট্যাটাস সিন্দুকে রেখে গেরুয়া পতাকা তুলে নিয়েছিলেন। তখন কোথায় কে? তবে এতদিনে বুঝেছেন যত সহজে তাজমহল ভ্যানিশ করা যায় ততটা সহজ নয় দলে ‘দুষ্টুদের’ পরাস্ত করে নিজেকে প্রতিষ্ঠিত করা। আর দুদিনের যোগীরা যতখানি তৈলমর্দন করতে পারবেন, ততখানি তো সম্ভব নয় দেশের সেরা জাদুকরের। চাপা অভিমান বুকে নিয়ে তাই ৭৩ বছরের জাদুকর রবীন্দ্রনাথকে কোট করে বললেন… হোক না কথা, আমি আছি আগের মতোই…

Related articles

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...
বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে