Sunday, May 24, 2026

নতুন চমক! অযোধ্যায় রামমন্দির নির্মাণ স্থল থেকে উদ্ধার বুদ্ধমূর্তি, ধর্ম চক্র

Date:

Share post:

অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের অনুমতি দিয়েছে আদালত। করোনা আবহেই বুধবার থেকে শুরু হয়েছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ। মন্দিরে প্রথম ইট পাতার অনুষ্ঠানের সূচনা হয়েছে; রাম জন্মভূমিতে অবস্থিত কুবের টিলা মন্দিরের শিবমূর্তিতে পুজোর মাধ্যমে। করা হচ্ছিল জমি সমতল করার কাজ। এরপর এই জমির অংশ থেকেই মিলল প্রত্নতাত্ত্বিক নিদর্শন। রামমন্দির নির্মাণস্থল থেকেই উদ্ধার হয়েছে বুদ্ধ মূর্তি, ধর্ম চক্র ও অন্যান্য নিদর্শন সামগ্রী। অনুমান করা হচ্ছে এই সামগ্রীগুলি সম্রাট অশোকের আমলের। উদ্ধার হওয়া এই নিদর্শনগুলির সংরক্ষণের দাবি তুলল নর্থ বেঙ্গল বৌদ্ধিস্ট সোসাইটি।

বৃহস্পতিবার নর্থ বেঙ্গল বৌদ্ধিস্ট সোসাইটির পক্ষ থেকে তাদের সাধারণ সম্পাদক জলপাইগুড়ির বানারহাট এলাকার বাসিন্দা বিজয় বড়ুয়া রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ইমেল মারফত একটি স্মারকলিপি প্রদান করেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য জমি সমতলীকরণের কাজ চলছে। সেই কাজ চলাকালীন ওই এলাকা থেকে বুদ্ধমূর্তি, ধর্ম চক্র সহ অন্যান্য সামগ্রী পাওয়া যায়। এই নিদর্শনগুলি যথাযথভাবে সংরক্ষণ করা হোক এমন দাবি নিয়েই রাষ্ট্রপতিকে জানান বিজয় বড়ুয়া।

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...