Wednesday, June 17, 2026

হাত চুম্বন করলেই সারবে কোরোনা! কোভিডেই প্রাণ গেল ‘কিসিং বাবা’-র

Date:

Share post:

করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে ওষুধ বের করতে হিমশিম খাচ্ছেন গবেষকেরা। এই অবস্থায় এক বাবাজির দাবি করেন যে তিনি করোনার ওষুধ বের করে ফেলেছেন! তিনি হাত চুম্বন করলেই নাকি সারবে করোনা! তাঁর দাবিতে বিশ্বাস করেছিলেন অনেকে । তবে এই দাবি বেশিদিন করতে হয়নি তাঁকে। কারণ শেষ পর্যন্ত করোনাতেই মৃত্যু হল মধ্যপ্রদেশের এই ‘বাবা’।

মধ্যপ্রদেশের রতলাম জেলার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। কারণ তিনি মারা যাওয়ার আগে অন্তত ২০ জনকে করোনায় আক্রান্ত করে গিয়েছেন আসলাম বাবা। মধ্যপ্রদেশের রতলাম জেলায় এখনও পর্যন্ত ৮৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। তার মধ্যে অন্তত ২০ জন আসলাম বাবার সংস্পর্শে আসেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, আসলাম বাবা দাবি করেছিলেন যে তিনি হাত চুম্বন করলেই করোনা-সহ সব অসুখ-বিসুখ সেরে যাবে। তাঁর কথায় অন্ধ বিশ্বাস করে তাঁর ভক্তেরা তাঁর কাছে আসতেন।

মধ্যপ্রদেশের রতলাম জেলার নয়াপুরা এলাকার আসলাম বাবার করোনা পরীক্ষার ফল গত ৩ জুন পজিটিভ আসে। সম্প্রতি তাঁর সংস্পর্শে আসা ৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২০ জনের ফল পজিটিভ এসেছে। ৪ জুন মৃত্যু হয় আসলাম বাবার। আরও কয়েকজনের করোনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি। ফলে আসলাম বাবার কারণে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। অন্ধ বিশ্বাস করে এখন ফল ভোগ করতে হচ্ছে মধ্যপ্রদেশের নয়াপুরা এলাকার বাসিন্দাদের।

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...