Friday, June 19, 2026

শহরের সব বাজারে নজরদারিতে কমিটি গঠন: জেলাশাসক

Date:

Share post:

শিলিগুড়ি শহরের বিভিন্ন বাজারকেই এবার কড়া নজরদারিতে রাখছে প্রশাসন। ইতিমধ্যেই শহরের রেগুলেটেড মার্কেটের মাছ বাজার বন্ধ করা হয়েছে। এবার বাকি বাজারের হালহকিকৎ দেখার জন্য গঠিত হল কমিটি। শুক্রবার, শিলিগুড়ির গেস্ট হাউজে টাস্ক ফোর্সের বৈঠক করে একথা জানিয়ে দেন দার্জিলিং জেলার জেলাশাসক এস পুন্নমবলম। বৈঠকের পর তিনি জানান, রেগুলেটেড মার্কেটে বাইরে থেকে প্রচুর মানুষ যাতায়াত করে। তাই এই মার্কেটের দিকে সবথেকে বেশি নজর রাখা হয়েছে। ইতিমধ্যেই এই বাজারের দুইজন ব্যাবসায়ী আক্রান্ত হয়েছেন। সেই কারণে মাছ বাজার বন্ধ করে আপাতত তা স্যানিটাইজ করা হবে।পাশাপাশি শহরের যে বাকি বাজারও রয়েছে তার দিকেও নজর রাখা হবে। তার জন্য মহকুমাশাসক সুমন্ত সহায়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। থাকবেন শিলিগুড়ি পুরসভার কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া। তারাই সব বাজার কমিটিকে নির্দেশ দেবেন কীভাবে বাজার চলবে, কী কী নিয়ম মানতে হবে।

এছাড়া টাস্ক ফোর্সের অধীনে গ্রাম পঞ্চায়েতের প্রতিটি ব্লকে একটি কমিটি গঠন করা হবে। তারাই ওই এলাকায় নজরদারি চালাবে।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...