Monday, May 11, 2026

বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভেঙে পড়লো বড়বাজারে চারতলা বাড়ির একাংশ! দেখুন ভিডিও

Date:

Share post:

ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। এবার বড়বাজারে। আজ, শুক্রবার সকালে আচমকাই স্থানীয় কলুটোয়ায় একটি কাগজের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৫টি ইঞ্জিন।

কাগজের গুদামটি ছিল একটি বাড়ির চারতলায়। পুরো এলাকা ঘিঞ্ঝি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাড়িটি পুরনো হওয়ায় আগুনের দাপটে একদিকের দেওয়াল ধসে রাস্তায় পড়ে যায়। এদিকে গলি রাস্তা হওয়ায় দমকলের ইঞ্জিন ঢুকতেও সমস্যা হয়।

স্থানীয়দের অভিযোগ, ২০ নম্বর হরিণ বাড়ি ফার্স্ট লেনের এই প্রাচীন চারতলা বাড়িজুড়ে জরির কাজ করা হয়। এই বাড়ির একপ্রান্তে আবার প্লাস্টিক চপ্পলের গুদাম ঘর। গিফ্ট প্যাক করার র্যাপার কাগজের গুদামও রয়েছে এই বাড়িতেই। সবমিলিয়ে দাহ্য পদার্থে ভর্তি ছিল বাড়িটি। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি বলেই জানা যাচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। ঠিক, কীভাবে আগুন লাগল, তা দেখছে দমকল আধিকারিকরা।

Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...