Wednesday, June 3, 2026

চিনা মাঞ্জা নিয়ে রাজ্যের বক্তব্য তলব হাইকোর্টের

Date:

Share post:

দীর্ঘদিন ধরেই চিনা মাঞ্জায় একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে৷ এই বিষয়েই শুক্রবার এক জনস্বার্থ মামলার শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। সওয়াল শেষে চিনা মাঞ্জা এবং মাঞ্জায় ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনা নিয়ে রাজ্য সরকারের বক্তব্য তলব করেছেন প্রধান বিচারপতি৷ আগামী ১৯ জুনের মধ্যে রাজ্যকে জানাতে হবে, চিনা মাঞ্জায় কেন এত দুর্ঘটনা ঘটছে, আর তা রুখতে রাজ্য সরকারই বা কোন ধরনের ব্যবস্থা নিয়েছে।

কিছুদিন আগে, গত ১৭ মে ‘মা’ উড়ালপুলে চিনা মাঞ্জা গলায় জড়িয়ে গুরুতর জখম হয়ে একজনের মৃত্যু হয়। এর আগেও একাধিকবার একই ধরনের ঘটনা ঘটেছে কলকাতায়৷ মামলার হলফনামায় বলা হয়েছে, চিনা মাঞ্জার ব্যবহার বেড়েছে ২০১৭ থেকে। তখন থেকেই একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। মামলার পরবর্তী শুনানি ১৯ জুন।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...