Sunday, May 17, 2026

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত দেবগৌড়া,খাড়গে-সহ ৫

Date:

Share post:

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২৪ বছর পর রাজ্যসভায় পা রাখতে চলেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া৷ ১৯৯৬ সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন৷ তারপর ২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত টানা লোকসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন কর্ণাটকের হাসান কেন্দ্র থেকে৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনে দেবগৌড়া নিজের হাসান কেন্দ্র ছেড়ে দেন নাতিকে৷ প্রার্থী হন তুমকুড় কেন্দ্র থেকে৷ ওই নির্বাচনে পরাজিত হন দেবগৌড়া৷

এ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ৫ জন৷ কর্ণাটক থেকে নির্বাচিত হয়েছেন ৪ জন৷ নির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন ক্ষমতায় থাকা বিজেপির অশোক গাস্তি ও ইরান্না কাডাডি , JDS-এর প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে। অন্যদিকে অরুণাচল প্রদেশ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হলেন বিজেপির নবম রেবিয়া। রিটার্নিং অফিসার এমকে বিশালাক্ষী এই ঘোষণা করেছেন।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...