Tuesday, May 12, 2026

সাত মাস ধরে পেটে যন্ত্রণা, তরুণীর পেট কেটে বেরল সোনা, রুপো, পেতলের গয়না !

Date:

Share post:

সাত মাস ধরে পেটে অসহ্য যন্ত্রণা। দেখান হয়েছে বহু চিকিৎসক কিন্তু কোনও ফল হয়নি। অবশেষে তরুণীর পেট থেকে বেরল প্রায় ২কেজি সোনা! সঙ্গে রয়েছে  রুপো, পিতলের গয়নাও । রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে হয়েছে এই অস্ত্রোপচার। এই ঘটনায় রীতিমতো অবাক চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন , একসপ্তাহ আগে ২৬ বছরের ওই তরুণী হাসপাতালে আসেন। তিনি বলেন ৭ মাস ধরে বমি ও পেট যন্ত্রণায় ভুগছেন তিনি । এরপর বিভিন্ন পরীক্ষার রিপোর্টে ধরা পড়ে ওই তরুনীর পাকস্থলীতে কিছু আটকে রয়েছে। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

এরপর চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন অস্ত্রোপচারের। অস্ত্রোপচার করতেই রোগীর পেট থেকে একে একে বেরিয়ে আসে ম সোনার বালা, আংটি, কানের দুল, চেন, সোনা, রূপা , তামা কি নেই সেখানে। দীর্ঘ ১ ঘণ্টা ১৫ মিনিট ধরে অপারেশন করে তরুণীর পেট থেকে পাওয়া যায় প্রায় 2কেজি সোনা। রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা বলেন, এরকম বিরল অস্ত্রোপচার আগে কখনও করেননি তাঁরা। বর্তমানে তরুণীর অবস্থা স্থিতিশীল। তরুণীটি মানসিক ভারসাম্যহীন । তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে বাড়িতেই রয়েছে গয়নার দোকান। হয়তো সেই সমস্ত কখনও খেয়ে ফেলেছে। রোগীর মানসিক চিকিৎসাও করানো প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Related articles

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...