Monday, June 22, 2026

জল্পনা জিইয়ে রেখেই কলকাতা ফিরলেন মুকুল

Date:

Share post:

রাজনৈতিক একাধিক জল্পনা জিইয়ে রেখেই শনিবার দিল্লি থেকে কলকাতায় ফিরলেন মুকুল রায়।

নতুন করে তিনি দিল্লিতে সাংবাদিকদের ‘অন রেকর্ড’ কিছু বলেননি। শুধু জল্পনাগুড়ি উড়িয়ে দিয়েছেন অন্তত মৌখিকভাবে।

একটি সূত্রের খবর, অমিত শাহের সঙ্গে মুকুলের দেখা হয়েছে। কথা হয়েছে। মন্ত্রিত্ব পাকা। সংগঠনে মুসলিমদের নিয়ে কাজের দায়িত্বও মিলেছে। এরপর আর দিল্লিতে থাকার দরকার ছিল না। তাই ফিরে গিয়েছেন।

অন্য সূত্র বলছে, এখনও কোনো কার্যকরী বৈঠক মুকুলের হয়নি। তিনি পরের সপ্তাহে আবার আসতে পারেন দিল্লি।

এইরকম সম্পূর্ণ পরস্পরবিরোধী জল্পনার মধ্যেই মুকুল কলকাতা ফিরেছেন।

একটা কথা ঠিক যে তিনি দিল্লিকে স্পষ্ট বার্তা দিয়েছেন, হয় তাঁকে সম্মানজনক দায়িত্ব দেওয়া হোক, অথবা তাঁকে ছেড়ে দেওয়া হোক।

এই অবস্থায় বাংলার ভোট লক্ষ্য করে দিল্লি মুকুলকে মন্ত্রিত্ব দিলে তিনি তা নেবেন। আর না দিলে ” বিকল্প” ভাববেন। এই বিকল্প নিয়েও চাপা চর্চা চলছে।

Related articles

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...