Monday, June 22, 2026

করোনা অতঙ্ক, বদলে গেল ‘বাবা লোকনাথ’-র মা !

Date:

Share post:

বিপদে পরলেই যিনি সহায়। রণে বনে জলে জঙ্গলে যিনি সকলকে উদ্ধার করেন সেই বাবা লোকনাথেরই মা বদলে গেল! করোনার করণেই এমন ঘটনা। ‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকে লোকনাথের মায়ের চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী সৌমিলী বিশ্বাস । কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছেন , শুটিং ফ্লোরে আসতে স্বচ্ছন্দ নন। তাঁর জায়গায় অভিনয় করবেন শ্রাবন্তী মালাকার।

এইভাবেই বেশ কয়েকটি ধারাবাহিকে বদল ঘটছে মায়ের চরিত্রে। যেমন ‘কোড়া পাখি’ ধারাবাহিকে ঋষি কৌশিকের মা’র চরিত্রে অভিনয় করছিলেন অনুসূয়া মজুমদার। তিনিও বেশ চিন্তায়। তিনি বলেন, “শুটিং করতে ভালোবাসি। কাজে ফিরব। তবে এখন আমাদের বয়সের মানুষদের ঝুঁকি বেশি। তাই শুটিং ফ্লোরে যেতে চাই না।” অনুসূয়ার জায়গায় আসছেন মৌমিতা গুপ্ত।

 

এই অভিনেত্রীদের গলায় যখন চিন্তার সুর তখন ‘কে আপন কে পর’-এ উল্টো ছবি। ‘জবার শাশুড়ি’ বিশিষ্ট অভিনেত্রী কল্যাণী মণ্ডলের বয়স ৬৮। তিনি এলেন।

 

 

‘শ্রীময়ী’ ইন্দ্রাণী হালদারের সঙ্গে তাঁর অনস্ক্রিন শাশুড়ি চিত্রা সেন মাসখানেক কাজ করবেন না। চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “মাসখানেক চরিত্রটিকে সরিয়ে রাখছি। আবার নিয়ে আসা হবে।” তবে ‘কোড়া পাখি’-তে মা’র চরিত্রটিকে সরিয়ে রাখা সম্ভব হতো না’।


সৌমিলী বিশ্বাস, দেবযানী চট্টোপাধ্যায়ের মতো কমবয়সীরা যেখানে কিছু বয়স্কা অভিনেত্রীর উৎসাহ দেখার মতো। যেমন দেবিকা মিত্র, রমা গুহ। এক সময় ক্যানসারে কাবু হয়েছিলেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। তবু ‘দুর্গা দুর্গেশ্বরী’ ধারাবাহিকে শুটিং করার জন্য তিনিও প্রস্তুত।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...