Tuesday, May 5, 2026

হঠাৎ স্বাদ-গন্ধ না পাওয়া করোনার লক্ষণ হতে পারে: স্বাস্থ্য মন্ত্রক

Date:

Share post:

খাবারের স্বাদ পাচ্ছেন না? বা গন্ধ পেতে সমস্যা হচ্ছে? এই উপসর্গ করোনার হতে পারে। এই দুই লক্ষণকে করোনাভাইরাসের উপসর্গের তালিকায় যোগ করেছে কেন্দ্র।

শনিবার ন্যাশনাল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রোটোকল কোভিড-১৯’ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। যেখানে উল্লেখ করা হয়েছে, রোগীর শ্বাসজনিত সমস্যার আগে গন্ধ না পাওয়া বা স্বাদ হারিয়ে ফেলার খবরও মিলেছে। এক বিশেষজ্ঞ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সাধারণ ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার সময় অনেকেই স্বাদ বা গন্ধ পান না। এই স্বাদ গন্ধ না পাওয়ার বিষয়টি করোনা সংক্রমণের প্রাথমিক উপসর্গ হতে পারে। গন্ধ না পাওয়া এবং বিস্বাদকে করোনার উপসর্গ হিসেবে শনিবার চিহ্নিত করেছে স্বাস্থ্য মন্ত্রক।

গত মাসের গোড়ার দিকে করোনার উপসর্গের তালিকায় এই দুই লক্ষণকে অন্তর্ভুক্ত করেছিল আমেরিকা জনস্বাস্থ্য প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তথা সিডিসি। ‘ইন্টিগ্রেটেড হেলথ ইনফরমেশন প্ল্যাটফর্ম জানিয়েছে, গত বৃহস্পতিবার পর্যন্ত দেশের ২৭ শতাংশ করোনা আক্রান্তের জ্বর, ২১ শতাংশের কাশি, ১০ শতাংশের গলা ব্যথা, আট শতাংশ শ্বাসকষ্টজনিত সমস্যা, সাত শতাংশের দুর্বলতা, তিন শতাংশের সর্দি এবং ২৪ শতাংশ রোগীর অন্যান্য উপসর্গ ধরা পড়েছে।

Related articles

সরকারি নথির নিরাপত্তায় বাড়তি নজর! সব দফতরকে ‘স্টক’ নেওয়ার কড়া বার্তা নবান্নের

প্রশাসনিক নথি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে আরও কড়া অবস্থান নিল নবান্ন। বুধবার নবান্ন থেকে জারি হওয়া এক নির্দেশিকায়...

ISL: মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত জয়, শীর্ষে ইস্টবেঙ্গল

আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East bengal)। লিগ শীর্ষে লাল হলুদ। মিগুয়েল শাস্তি কাটিয়ে ফিরলেও...

বাংলার মসনদে বিজেপি, ক্ষমতার আশা ABVP-র: সরাসরি ইউনিয়ন রুম বদলের বার্তা

২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা পর থেকে বাংলার একের পর এক বিরোধী পার্টি অফিসে হামলার ঘটনা ফের একবার...

জয়ের পরেই গেরুয়া আস্ফালন, শিশু উদ্যান দখল করে শাহের মন্দির! 

ছিঃ বিজেপি। জিতেই ক্ষমতার আস্ফালন! রাজ্যে ক্ষমতা দখলের পরের দিনই হাওড়ায় শিশু উদ্যান দখল করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের...