Thursday, May 28, 2026

হঠাৎ সুব্রত মুখোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ দিলীপ! কিন্তু কেন?

Date:

Share post:

তৃণমূল যাঁর দু-চোখের বিষ। তৃণমূল বিরোধিতাই যাঁর রোজনামচা, সেই দিলীপ ঘোষের মুখেও এবার রাজ্যের বর্ষীয়ান মন্ত্ৰী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের প্রশংসা। কার্যত সুব্রত মুখোপাধ্যায়ের গুনগান গাইলেন বিজেপি রাজ্য সভাপতি। বিষয়টি কিছুটা ভূতের মুখে রাম নামের মতোই।

কিন্তু কেন?

ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার প্রশাসক হিসেবে কতটা ব্যর্থ সেটা যুক্তি দিয়ে বোঝাতে গিয়েই দিলীপ বলেন, “শুধুমাত্র নরাজনীতি করার জন্য বলছি না। ফিরহাদ পুরসভার ঐতিহ্যের সঙ্গে একেবারেই বেমানান । সুব্রত মুখার্জিও কলকাতার মেয়র ছিলেন, তাঁর প্রশাসনিক দক্ষতার কথা আমরা সকলে জানি। তাঁকে তো দল মেয়র করতে পারত। তাহলে এইসব বিতর্ক উঠতই না।”

‌এসব শুনে সুব্রত মুখার্জির ছোট্ট প্রতিক্রিয়া, “আমাদের সুন্দর সংসারেবিভেদ তৈরি করতেই এসব দিলীপের অপচেষ্টা।” অভিযোগ তৃণমূলের।

Related articles

ফিফা বিশ্বকাপের মঞ্চে বাঙালি, গুরুত্বপূর্ণ দায়িত্বে হুগলির স্নেহাংশু

ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চে সুযোগ পেলেন এক বাঙালি। রেফারি বা সহকারী রেফারি নয়,ফিফার ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত...

অন্নপূর্ণা যোজনার ফর্মে কেন গোটা পরিবারের তথ্য চাওয়া হয়েছে? প্রশ্ন কুণালের

লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প নয় অন্নপূর্ণা যোজনা তা বলাই বাহুল্য। কথা ছিল ১ জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকার...

মন সম্মতি দিচ্ছে না! দলনেত্রীকে চিঠি দিয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু

কাকলি ঘোষদস্তিদার, সুশান্ত ঘোষ (Sushanta Ghosh), অরূপ চক্রবর্তীর (Arup Chakrabotry) পরে তালিকা দীর্ঘ হচ্ছে। “আমার মন আর কোনও...

আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতায়! ২১ জুন তিলোত্তমায় প্রধানমন্ত্রী

ছাব্বিশের নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় কর্মসূচি পশ্চিমবঙ্গে। আগামী ২১ জুন (রবিবার)...