Sunday, March 15, 2026

বাইকের টিউবে সযত্নে রাখা ২ কোটি টাকার সোনা!

Date:

Share post:

বাইকের চাকার টিউবের মধ্যে সোনা! হ্যাঁ, চোরাই সোনা পাচার করতে নতুন নতুন পন্থায় বিস্মিত বিএসএফ জওয়ানরা।

ঘটনা উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। শুক্রবার সন্ধেয় ৩০-এর এক যুবক বাইকে যাচ্ছিলেন। নাম পরেশ রায়। বিএসএফ তাকে বাইক থামাতে বললেও থামায়নি। ফলে ধাওয়া করে জওয়ানরা। অবশেষে পাকড়াও। শুরু হয় তল্লাশি। টানা তল্লাশিতে কিছু না পেয়ে এবার বাইকটির তল্লাশি শুরু হয়। কিন্তু বাইকটির প্রত্যেকটি অংশ খুলে ফেলেও সোনার চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। অথচ জওয়ানদের কাছে নির্দিষ্টভাবে ওই বাইক আরোহীর ব্যাপারে খবর ছিল। এরপর চাকা খুলতে গিয়ে ভারী টিউব দেখে সন্দেহ হয়। শেষে তা কাটতেই বেরিয়ে আসে সোনার বার। মোট ৩০টি। ওজন প্রায় দু কেজি। মূল্য কম করে দু কোটি টাকা। সীমান্ত থেকে পরেশ সোনা নিয়ে আসছিল স্বরূপনগরের দিকে। এছাড়া জওয়ানরা তার কাছ থেকে মালয়েশিয়ার টাকা উদ্ধার করে। আন্তর্জাতিক চোরাচালানের সঙ্গে যুক্ত পরেশ যুক্ত বলে ধারণা জওয়ানদের। গ্রেফতার করে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়। আজ, রবিবার  বসিরহাট আদালতে তুলে তাকে হেফাজতে নেওয়া হবে।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...