Friday, June 5, 2026

যে অভিযোগ ভারতে বা পশ্চিমবঙ্গে পাওয়া যেত, সেই অভিযোগ আমেরিকায়! তাজ্জব ব্যাপার

Date:

Share post:

করোনা আক্রান্ত হয়েছিলেন ৭০ বছরের এক প্রবীণ। গুরুতর অবস্থা হয় তাঁর। সেরে ওঠেন । তারপরই হাসপাতাল থেকে তাঁকে ধরানো হয়    ১১ লক্ষ ২২ হাজার ৫০১ ডলার  বিল !  মার্কিনযুক্তরাষ্ট্রের এই ঘটনায় রীতিমত তাজ্জব অনেকেই।

মাইকেল ফ্লোর নামে ওই প্রবীণ ৪ মার্চ উত্তর-পশ্চিমাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি হন। ওই হাসপাতালে ৬২ দিন ছিলেন তিনি। একসময় তাঁর অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যে , নার্সরা তাঁর বাড়িতে ফোন করে পরিবার প্রিয়জনের সঙ্গে কথা পর্যন্ত বলিয়ে দিয়েছিলেন।
তবে তিনি করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠেন। ৫ মে তাঁকে ছুটি দেওয়া হয়। এরপর তাঁকে হাসপাতাল থেকে ধরানো হয় ১৮১ পৃষ্ঠার একটি বিল। মাইকেল সংবাদপত্রকে জানিয়েছে, তাঁর মোট বিলের পরিমাণ ১১ লক্ষ ২২ হাজার ৫০১ ডলার।
বিলে জানানো হয়েছে, ইন্সেন্টেভ কেয়ার রুমের জন্য প্রতিদিন ৯ হাজার ৭৩৬ ডলার, ৪২ দিন জীবাণুমুক্ত ঘর হিসেবে রাখার জন্য ৪ লক্ষ ৯ হাজার ডলার, ২৯ দিনের জন্য ৮২ হাজার ডলার ভেন্টিলেটরের খরচ। মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার সময় জরুরিকালীন ১ লক্ষ ডলার।

প্রসঙ্গত, ইতিমধ্যে আমারিকায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৭ হাজার মানুষের। মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১২ হাজার। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৬ লক্ষের বেশি। বাকিদের এখনও চিকিৎসা চলছে।

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...