Friday, June 26, 2026

ফের পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ ব্রুকস! ক্ষোভে ফুঁসছে প্রতিবাদীরা

Date:

Share post:

আমেরিকায় এখনও নেভেনি কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদের আগুন। তার মধ্যেই ফের পুলিশের গুলিতে নিহত আরেক কৃষ্ণাঙ্গ। এবারের ঘটনা আটলান্টায়। জানা গিয়েছে, গ্রেফতারের সময় পুলিশের গুলিতেই নিহত হয়েছে ওই কৃষ্ণাঙ্গ যুবক। ফের সামনে আসলো পুলিশের বর্বরতার আচরণ।

সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে ২৭ বছর বয়সী রেয়শার্ড ব্রুকসকে হত্যা করা হয়। সকাল থেকেই সেই স্থান ঘিরে চলে প্রতিবাদ। অবরোধ করা হয় একটি আন্তঃরাজ্য মহাসড়ক। ঘটনার জেরে মেয়র কেইশা ল্যান্স বটমস পুলিশ চিফ এরিকা শিল্ডসের পদত্যাগের ঘোষণা করেন।

কী ঘটেছিল শুক্রবার রাতে?

রেয়শার্ড ব্রুকস গভীর রাতে ওয়েন্ডির একটি ফাস্টফুড রেস্তোঁরার কাছে নিজের গাড়িতেই ঘুমিয়ে ছিলেন। ব্রুকস রাতে গাড়িতে ঘুমিয়ে থাকায় অন্যান্য গ্রাহকদের ওই ফাস্টফুডের দোকানে যাতায়াতের অসুবিধা হচ্ছিল। এই নিয়ে রেস্তোরাঁর কর্মীরা পুলিশকে ফোন করে অভিযোগ। এরপরে তদন্তে নেমে পুলিশ তাঁকে গ্রেফতার করতে গেলে ব্রুকস তাঁদের বাধা দেয়। এরপর এক বিবৃতি প্রকাশ করে বলা হয় যে, সার্ভিলিয়েন্স ভিডিওতে দেখা গিয়েছে, অফিসারদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি চলাকালীন ব্রুকস এক পুলিশকর্মীর বন্দুক কেড়ে নেয় এবং পালাতে চেষ্টা করে। অফিসাররা ব্রুকসকে তাড়া করলে ব্রুকস পুলিশের দিকে বন্দুক তাক করে। তখনই গুলি চালাতে বাধ্য হন এক পুলিশকর্মী। পরে ব্রুকসকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অস্ত্রোপচারের পরে তিনি মারা যান। জানা গিয়েছে, ঘটনায় একজন পুলিশ কর্তাও আহত হয়েছেন।

এই ঘটনা যে আরও একবার বর্ণবৈষম্যের প্রতিবাদকে জাগিয়ে তুলছে তা আর বলার অপেক্ষা রাখে না। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পর রেয়শার্ড ব্রুকস।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...