Sunday, June 21, 2026

২০২০: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এবার এক অভিনেত্রীকে নিয়ে চিন্তিত রূপম!

Date:

Share post:

২০২০ সাল কী অনেক কিছু খারাপের জন্য খুব ইঙ্গিতবহ একটা বছর? বিপর্যয়ের শুরু অজানা শত্রু মারণ ভাইরাস করোনাকে দিয়ে। কোথায় শেষ কেউ জানে না। মাঝে আমফানের ভয়নক তাণ্ডব। একে একে সর্বক্ষেত্রে নক্ষত্রপতন। বিশেষ করে সেলুলয়েডে! ঋষি কাপুর, ইরফান খান, ওয়াজিদ খানের পর এবার চিরঘুমে সুশান্ত সিং রাজপুত। যা সবচেয়ে বেশি দাগ কাটছে সকলের মনে। বাকিরা না হয় অসুস্থ ছিলেন, কিন্তু সুশান্ত? তার তো এত তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল না! ক্যাপ্টেন কুলের মতো ঠোঁটের কোণে সেই মৃদু হাসি। যা এক কথায় ইউনিক।

পুলিশের প্রাথমিক ধারণা আত্মহত্যা করেছেন সুশান্ত। মৃত্যু যেভাবেই হোক, যে কারণেই হোক তা বেদনার। যে চলে যায়, সে আর ফিরে আসে না। রেখে যায় সুখ-দুঃখের কিছু স্মৃতি। আর শিল্পীদের ক্ষেত্রে তার শৈল্পিক সৃষ্টি। এই যেমন রিল লাইফে রিয়াল লাইফের ধোনি হয়ে উঠতে বলিউড রাজপুতের সময় লেগেছিল দীর্ঘ ৯ মাস। কঠোর পরিশ্রম, অধ্যাবসায়। এমনকী, ব্যাট-প্যাড নিয়ে ভারী ক্রিকেট লাগেজ বইতে হয়েছিল তাকে। চূড়ান্ত প্রতিযোগিতার বাজারে এটাই তো একজন প্রকৃত শিল্পীর নিজেকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার মন্ত্র। যা অন্য শিল্পীদের মনেও দাগ কেটে যায়।

চূড়ান্ত প্রতিভাবান সুশান্ত ছিল এমনই এক শিল্পী। যার আকস্মিক মৃত্যু আসমুদ্র-হিমালয়কে কাঁদিয়ে দিয়েছে। কেউ প্রকাশ্যে, কেউ গুমরে, কাঁদছে কিন্তু সকলেই। সবাই নিজের নিজের মতো করে প্রতিক্রিয়া দিচ্ছেন।

সুশান্তের অকাল মৃত্যুতে এবার সোশ্যাল মিডিয়ায় নিজের মতো প্রতিক্রিয়া দিলেন বাংলা ব্যান্ডের জনপ্রিয় শিল্পী রকস্টার রূপম ইসলাম। রূপম যেমন তাঁর কেরিয়ারের শুরু থেকেই তাঁর গানের মধ্যে দিয়ে অনেক অব্যক্ত বেদনা তুলে ধরেন, অনেক না বলা কথা বলে দেন, ঠিক একইভাবে সুশান্তের মৃত্যুর পর সেরকমই “আন টোল্ড স্টোরি”‘র মতো ফেসবুক পোস্ট করলেন।

ইফফান ও সুশান্ত ফেভারিটমোস্ট ছিলেন রূপমের পরিবারে। সেই প্রসঙ্গ তুলে রকস্টার আরও একজনের কথা লেখেন। তিনি অবশ্য অভিনেতা নন, অভিনেত্রী। এবার তাঁকে নিয়ে আশঙ্কিত রূপম। কিন্ত কে সেই অভিনেত্রী? ইঙ্গিত দিলেও নাম বলেন নি। নাম বলা যায়ও না। তবে রূপমের পোস্ট। তাই শুরু হয়েছে জোর চর্চা।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ঠিক কী লিখলেন রূপম? কোন আশঙ্কার ইঙ্গিত দিলেন তিনি। রূপম তাঁর ফেসবুক পোস্টে লিখছেন, “শেষ যে ছবিটা দেখে আপ্লুত হয়েছিলাম, তার নাম ‘কেদারনাথ’। আমি আর রূপসা আলোচনাও করেছিলাম, প্রত্যেকটি রোল সুশান্ত অত্যন্ত খেটে করেন। ইরফান এবং সুশান্ত, অদ্ভুতভাবে আমাদের পরিবারে দু’জন ফেভারিটমোস্ট ছিলেন এই সময়ের। আরেকজন আছেন— তিনি অভিনেত্রী।

এবার তো আমার তাঁর জন্য চিন্তা হচ্ছে।

২০২০!”

২০২০, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এবার এক অভিনেত্রীকে নিয়ে চিন্তিত রূপম! কে তিনি?

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...