Sunday, June 21, 2026

বিজেপির ভার্চুয়াল সভার পাল্টা দাওয়াই: বাড়ি বাড়ি জনসংযোগ অনুব্রতর

Date:

Share post:

করোনাভাইরাস আবহেও ভার্চুয়াল সভা করে ইতিমধ্যেই 2021 সালে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। পিছিয়ে নেই শাসকদলও। ভার্চুয়াল সভার পাল্টা হিসেবে বাড়ি বাড়ি গিয়ে সরকারের সাফল্য এবং কেন্দ্র সরকারের ব্যর্থতা নিয়ে প্রচার শুরু করতে চলেছে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সেই কর্মসূচি সফল করতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ শুরু হয়েছে।

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল রবিবার সিউড়ি 2 ব্লকের পুরোন্দপুর এ সাংগঠনিক সভা করেন। তাঁর অভিযোগ,”মাত্রাহীন মিথ্যাচারের আশ্রয় নিয়েছে বিজেপি। আমফানে ক্ষতিগ্রস্ত বাংলাকে নামমাত্র সাহায্য করেছে তারা। বাংলার মানুষকে বিজেপি কুকুর-ছাগলের সঙ্গে তুলনা করছে। বাংলায় রেশনের চাল নাকি কুকুর ছাগলের খাবার যোগ্য মানুষের নয়। এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সতর্ক করবে”। সভা থেকেই জেলার 167 গ্রাম পঞ্চায়েতে পর্যবেক্ষক নিয়োগ ঘোষণা করেন অনুব্রত। যেহেতু করোনা পরিস্থিতিতে বড় জনসভা বর্তমান পরিস্থিতিতে সম্ভব নয়। সেই বিষয়টি লক্ষ্য রেখে বাড়ি বাড়ি জনসংযোগের জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্র সরকারের ব্যর্থতা ও রাজ্য সরকারের সাফল্য নিয়ে প্রচার করা হবে। নিযুক্ত পর্যবেক্ষকরা সেই কর্মসূচি তদারকি করবেন বলে তৃণমূল সূত্রে খবর। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছরই বাংলায় বিধানসভা নির্বাচন।
ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা‌‌হ রাজ্য নেতৃত্বে ভার্চুয়াল সভা করে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছেন। বিজেপির সেই কর্মসূচির পাল্টা হিসেবে পর্যবেক্ষক নিয়োগ তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে। এছাড়া জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এদিন দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, এক লক্ষ বাড়ি এসেছে আবাস যোজনাতে। তাতে যদি কোন দলীয় কর্মী দুর্নীতিতে জড়িয়ে যান তাহলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related articles

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...

কলকাতাকে কৃতজ্ঞতা, রেড রোডের অনুষ্ঠান শেষে আবেগঘন বার্তা মোদির

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ।...

সিএবি থেকে মোহনবাগান, যোগ দিবসে সামিল ময়দানও

রবিবার সকালে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস(International Yoga Day)। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার হওয়ার পর ধুমধাম করে পালিত...

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...