Saturday, April 18, 2026

তৃণমূল ক্ষমতায় আসবে না বুঝেই মহুয়া নিজের রাস্তা তৈরি রাখছেন! বিস্ফোরক দাবি দিলীপের

Date:

Share post:

সম্প্রতি, নিজের দলের পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই ইস্যুতেই ধুনো দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মহুয়া সংসদীয় এলাকায় বসেই এবার দিলীপ ঘোষ বলেন, ২০২১- এ তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না। সেটা আগেভাগে অনুমান করেই নিজের জন্য রাস্তা তৈরি রাখছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

শুধু মহুয়া মৈত্র নয়, একইসঙ্গে তৃণমূলের আরেক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি। কল্যাণ রাজ্যপাল সম্পর্কে বলেছিলেন, ‘উনি বিজেপির দালাল’। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, রাজ্যপালকে বলব তাঁর জন্য রাজভবনে একটা ঘর খুলে দিতে।

আজ, রবিবার নদিয়ার কৃষ্ণনগরে সাংবাদিক বৈঠক করে মহুয়া-কল্যাণকে আক্রমণ করার পাশাপাশি আরও একাধিক বিষয় নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, “পরিযায়ী শ্রমিকদের জন্য একটা ডেটাবেস তৈরি করা হবে। কারণ, রাজ্য সরকারের কাছে তাঁদের নিয়ে কোনও তথ্যই নেই। যুব মোর্চাকে এই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিকদের যোগ্যতার ওপর ভিত্তি করে প্রশিক্ষণ দেওয়া হবে এবং পরবর্তীতে কাজের ব্যবস্থা করা হবে।”

Related articles

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...