Thursday, June 25, 2026

ইসকনের রথযাত্রা বাতিল, হবে ডিজিটাল দর্শন

Date:

Share post:

কলকাতায় এবার ইসকনের রথযাত্রা হচ্ছে না। ডিজিটাল মাধ্যমের সাহায্যে মন্দিরের পুজো বা অনুষ্ঠান দেখতে পাবেন। এই সিদ্ধান্তই নিয়েছে কলকাতা ইসকন কর্তৃপক্ষ। জানানো হয়েছে, রথযাত্রার রীতি এবং নিয়ম সবই মানা হবে। কিন্তু তা হবে মন্দিরের অন্দরে। কলকাতা ইসকন মন্দিরে আবাসিক হিসেবে জনা পঞ্চাশেক সন্ন্যাসী থাকেন। তাঁরাই সব কাজকর্ম করছেন। কর্তৃপক্ষ জানাচ্ছে, রথের দিন বিগ্রহকে অ্যালবার্ট রোডের মন্দিরের উপরতলার সিংহাসন
থেকে নামিয়ে একতলার হলঘরে বসানো হবে। আচার-অনুষ্ঠান মেনে হবে পুজো। একতলাতেই সাজানো হচ্ছে মাসির বাড়ি। উল্টোরথে জগন্নাথ ফিরবেন নিজের বাড়িতে, অর্থাৎ উপরতলায় মূল সিংহাসনে। আগামী ২৩ জুন পুরো প্রক্রিয়াটি কলকাতা ইসকনের ওয়েবসাইট এবং
ফেসবুকে লাইভ সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...