Thursday, June 25, 2026

রাজ্যে অনলাইন ভোটের দাবি তুলবে বঙ্গ-বিজেপি, হবে একধিক ভার্চুয়াল সভা

Date:

Share post:

পঞ্চায়েত থেকে লোকসভা, রাজ্যে রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে অনলাইন ভোটের দাবি তুলতে চলেছে বঙ্গ-বিজেপি৷ বিষয়টি গুরুত্ব দিয়েই বিবেচনা করা হচ্ছে।
পাশাপাশি, রাজ্য বিজেপি অনলাইন সভা করার কথাও ভাবছে৷ করোনা এবং সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে অনলাইন সভাও করবে বঙ্গ-বিজেপি৷ প্রসঙ্গত, করোনা আবহে নিজেদের রাজনৈতিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে কেন্দ্রীয় নেতারা দেশজুড়ে ৭০টির বেশি ভার্চুয়াল সভা করছে৷ দলীয় সূত্রের দাবি, প্রায় সাড়ে পাঁচ কোটির বেশি মানুষ সোশ্যাল মিডিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষণ শুনেছেন। রাজ্য বিজেপির বক্তব্য, এ রাজ্যের প্রশাসন বিজেপিকে কোনও রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেয় না। তাই বাংলার মানুষের কাছে আরও নিবিড়ভাবে পৌঁছতে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। এর ফলে কম সময়ে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যাবে৷

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...