Sunday, May 10, 2026

বেলাগাম ফি বৃদ্ধি : লকেট, সায়ন্তনের নেতৃত্বে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ

Date:

Share post:

বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি নিয়ে এবার রাস্তায় নামল বিজেপি। রাজ্য বিজেপি সোমবার দুপুরে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ সামিল হয়। দলের পক্ষে ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু সহ অন্যন্য নেতৃত্ব। লকেট অভিযোগ করেন, বেসরকারি স্কুলগুলো বেলাগামভাবে স্কুলের ফি বৃদ্ধি করছে। এই পরিস্থিতিতে যা অনৈতিক এবং বেআইনি। কারণ, কেন্দ্রীয় সরকার আগেই বলে দিয়েছে মানুষকে যতটা পারা যায় এই পরিস্থিতিতে ছাড় দেওয়ার চেষ্টা করুক রাজ্য সরকারগুলি। এখনই ফি ৫০% কম করা হোক। লকেট বলেন, আমরা দেখছি, রাজ্য সরকার এ ব্যাপারে কোনও সদর্থক ভূমিকাই নিচ্ছে না। কেন বেসরকারি স্কুলের লাগাম ধরতে নির্দেশিকা জারি করা হচ্ছে না! সরকারের এই মনোভাবই প্রমাণ করছে বেসরকারি স্কুলগুলোর সঙ্গে সম্ভবত রাজ্য সরকারের গোপন আঁতাত রয়েছে। আর সেই কারণেই তারা বেলাগামভাবে ফি বৃদ্ধি করলেও রাজ্য সরকার মুখে কুলুপ এঁটেছে। প্রতিদিন অভিবাবকরা রাস্তায় নামছে তা সত্যেও চেতনা ফিরছে না সরকারের। এদিন বিকাশ ভবনে গিয়ে বিজেপি প্রতিনিধি দলের সদস্যরা শিক্ষা দফতরে তাদের অভিযোগ জানিয়ে আসেন। সায়ন্তন বসুর সাফ কথা, বেলাগাম ফি বৃদ্ধি রাজ্য সরকার বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে। রাজ্য সরকারের সাফ কথা, বেসরকারি কোনও স্কুলকেই নিয়ন্ত্রণের আইন রাজ্যের হাতে নেই। কেন্দ্র আইন করুক, রাজ্য তা লাগু করবে।

Related articles

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...

অদম্য জেদ আর অধ্যাবসায় দিয়েই দারিদ্রতাকে হারিয়ে সফল টাকি হাউসের স্পন্দন 

কোভিডের করাল গ্রাসে কাজ হারিয়েছিলেন বাবা। সেই থেকে শাড়ির পাড় আর আঁচল সেলাই করে কোনও রকমে সংসারের হাল...

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...