Tuesday, March 17, 2026

তামিলনাড়ুর চার জেলায় ফের ১২ দিনের লকডাউন

Date:

Share post:

আনলক ফেজ ওয়ানে করোনা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে ফের সম্পূর্ণ লকডাউনের পথে তামিলনাড়ু। ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সম্পূর্ণ লকডাউন চলবে চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম ও চেঙ্গালপেট-এই চার জেলায়। সোমবার তামিলনাড়ু সরকারের তরফে একথা জানানো হয়েছে। এদিন, তামিলনাড়ুর মন্ত্রিসভার বৈঠকে এই চার জেলায় ফের লকডাউনের সিদ্ধান্ত হয়।

মুখ্যমন্ত্রী কে পালানিস্বামীকে পূর্ণ লকডাউন ঘোষণার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও।
মঙ্গলবার ও বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই ১২ দিনের পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করল তামিলনাড়ু সরকার।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...