Tuesday, March 17, 2026

পাখিদের জন্য অভিনব উদ্যোগ, বাসা বাঁধলেন শ্রীরামপুরের যুবকরা

Date:

Share post:

আমফানের জেরে ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা বাংলা। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উড়ে গিয়েছে পাখির বাসা। সেই পাখির বাসা ফিরিয়ে দিতে উদ্যোগী হলো হুগলীর শ্রীরামপুরের ৫ যুবক।

ঘূর্ণিঝড়ের ফলে ভেঙে গিয়েছে অসংখ্য গাছ। শুধুমাত্র হুগলী জেলাতেই প্রায় ৬০ হাজার ছোটো বড় গাছ ভেঙেছে। যার জেরে আশ্রয়হীন হয়ে পড়েছে পাখিরা। তাদের কথা ভেবে কৃত্তিম বাসা বাঁধার পরিকল্পনা করেন শ্রীরামপুরের ৫ যুবক।মাটির কলসিতে খড়কুটো ভরে একদিকে গোল করে কেটে সবুজ রঙ করে গাছে গাছে বসিয়ে দেওয়া শুরু করেন তাঁরা।প্রথমে শ্রীরামপুর বল্লভপুরে গঙ্গার পারের কয়েকটি গাছে গোটা কুড়ি বাসা বাঁধার পর দেখা যায় অনেক পাখি আসছে।
এরপর শ্রীরামপুর জুড়ে এই কাজে উদ্যোগ নেনে তাঁরা। টুনটুনি,বুলবুলি,হাঁড়িচাচা,শালিকরা তাদের বাসা ফিরে পেল ৫ যুবকের উদ্যোগে।

spot_img

Related articles

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...

এবার কিউবা দখলের আগ্রাসী নীতি ট্রাম্পের! আমেরিকার ‘দাদাগিরি’তে বিরক্ত আন্তর্জাতিক মহল

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব যখন বিশ্বজুড়ে অর্থনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক সেই সময় কিউবাকে (Cuba...

তৃণমূলের তালিকায় তিন ক্রীড়াবিদ, উন্নয়নই পাখির চোখ শিব শঙ্করের

যাবতীয় জল্পনার অবসান। ঘোষিত হল শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। তৃণমূলে(TMC) প্রার্থী তালিকায় তিন ক্রীড়াবিদ। তুফানগঞ্জ থেকে...