Saturday, May 23, 2026

প্রয়াত অভিনেতা সুশান্তের কল লিস্ট চেক পুলিশের, তৈরি জিজ্ঞাসাবাদের তালিকা

Date:

Share post:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কিনারা করতে তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই তাঁর ফোনের লক খুলতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ১ টা ৪৭ নাগাদ অভিনেতা ফোন করেন বান্ধবী রিয়া চক্রবর্তীকে। উত্তর দেননি রিয়া। এরপর ১:৫১ নাগাদ সুশান্ত ফোন করেন বন্ধু মহেশ শেট্টি কে। তিনিও উত্তর দেননি। রবিবার সকালে ফের বন্ধু মহেশকে ফোন করেন সুশান্ত। মেলেনি উত্তর। এরপর মহেশ তাঁকে ফোন করলে ফোনে পাওয়া যায়নি প্রয়াত অভিনেতাকে।

তদন্তে ফোনের দিকে নজর দিচ্ছে পুলিশ। দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। জানা গিয়েছে, আজ মঙ্গলবার রাঁধুনি, পরিচারক সহ ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হবে। বান্দ্রা থানা সূত্রে খবর, একইসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সুশান্তের চিকিৎসককে।

প্রসঙ্গত, একের পর এক সম্পর্কে জড়িয়েছিলেন প্রয়াত অভিনেতা। প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের চলতি বছর বিয়ে হওয়ার কথা। তদন্তের স্বার্থে জেরা করা হতে পারে তাঁকেও। এবছর নভেম্বর মাসে বিয়ে হওয়ার কথা ছিল সুশান্ত সিং রাজপুতের। বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে মনোমালিন্যের কথাও উঠে এসেছে তদন্তে। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকেও।

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...