Tuesday, May 12, 2026

শিলিগুড়িতে রাস্তা বন্ধের বিরোধিতা করে বিক্ষোভের মুখে মহকুমাশাসক

Date:

Share post:

বাজার বন্ধ করার প্রস্তুতি দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মহকুমাশাসক সুমন্ত সহায়।শিলিগুড়ির চম্পাসারির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। বিক্ষোভের মুখে পড়ে ওই এলাকা ছেড়ে চলে যান মহকুমাশাসক। শিলিগুড়ির বাজারগুলি নিয়ে তৎপর প্রশাসন।একের পর এক বাজার বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ, সেখান থেকেই সংক্রমণ ছড়াচ্ছে বলে অভিযোগ।

এবিষয়ে ফের মঙ্গলবার স্টেট গেস্ট হাউসে টাস্ক ফোর্সের বৈঠক হয়। বৈঠকে হাজির ছিলেন জেলাশাসক এস পুন্নমবলম-সহ মহকুমাশাসক সুমন্ত সহায় ও স্বাস্থ্য আধিকারিকরা। বৈঠকের পর জেলাশাসক জানান, শহরে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই। তবে ১৮, ৪৬, ২, ২৮ নম্বর ওয়ার্ডগুলিকে কড়া নজরে রাখা হচ্ছে। পাশাপাশি বাজারগুলিকে নিয়ন্ত্রণে রাখতে আপাতত রেগুলেটেড মার্কেট , চম্পাসারি বাজার ও নিবেদিতা মার্কেট বন্ধ করে দেওয়া হচ্ছে।

এরপর চম্পাসারি বাজার পরিদর্শনে যান মহকুমাশাসক।সেখানে গিয়ে তিনি রাস্তার ব্যারিকেড দেখেন। কিন্ত গোটা রাস্তা বন্ধ করে দেওয়ায় একদিক খোলার নির্দেশ দেন। এই নিয়েই তীব্র ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ব্যাবসায়ীরা। তাঁরা দাবি, করেন পুরো রাস্তা বন্ধ করতে হবে। কিন্তু সেটা সম্ভব নয় তা জানিয়ে দেন মহকুমাশাসক। কারণ জরুরি পরিষেবার জন্য একদিক খোলা রাখা হয়েছে। মহকুমারশাসককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related articles

তিলজলার অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের

তিলজলার (Tiljala Fire Incident) চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনার প্রকৃত কারণ জানতে চার...

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...