Friday, May 22, 2026

আহত-নিহতদের নিয়ে যেতে সীমান্তে কপ্টার পাঠালো চিন, সরছে সেনা

Date:

Share post:

গালওয়ানে বিনা প্ররোচনায় চিনের হামলায় ২০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। পাল্টা ভারতের হামলায় কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে বলে শেষ খবর পাওয়া গিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে এএনআই সংস্থা সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে হতাহতদের উদ্ধারে নিয়ন্ত্রণরেখায় চলে এসেছে চিনা কপ্টার। আহত এবং মৃতদের নিয়ে যাচ্ছে চিন। এএনআই সূত্রে জানা গিয়েছে সংঘর্ষে পাহাড় থেকে পড়ে বহু সেনার মৃত্যু হয়েছে। তবে সর্বশেষ খবর সংঘর্ষস্থল থেকে ভারত-চিন সেনা সরাচ্ছে। অন্যদিকে লাদাখ পরিস্থিতি নিয়ে সকাল থেকে কথা হচ্ছে প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে। অজিত ডোভাল, অমিত শাহ, রাজনাথ সিং এবং নরেন্দ্র মোদির মধ্যে সকাল থেকে শুরু হয়েছে আলোচনা। কথা হয়েছে তিন বাহিনীর প্রধানের সঙ্গেও। পরিস্থিতির ওপর নজর রেখে আপাতত সেনা সরানোর প্রক্রিয়া চলছে।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...