Saturday, May 23, 2026

ফেসবুক পোস্ট দেখে আত্মহত্যা রুখে দিলো কলকাতা পুলিশ

Date:

Share post:

ফের জীবন বাঁচালো কলকাতা পুলিশ। এক ব্যক্তিকে আত্মহত্যার হাত থেকে বাঁচালো রিজেন্ট পার্ক থানার পুলিশ। জানা গিয়েছে, ওই ব্যক্তি ফেসবুক পোস্টে এমন কিছু লিখেছিলেন, যেখানে তিনি আত্মহত্যা করতে পারেন বলে সন্দেহ হয় পুলিশের। এবং তাঁদের ধারণাই সঠিক ছিল।

ওই ব্যক্তির ফেসবুক পোস্ট দেখে আত্মহত্যা রুখে দেয় রিজেন্ট পার্ক থানার পুলিশ। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তিকে চিকিৎসার পর তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, পেশায় স্ক্রিপ্ট রাইটার ওই ব্যক্তির সঙ্গে তাঁর প্রেমিকার মনোমালিন্য হয়। তার জন্য আত্মঘাতী হবেন বলে ফেসবুকে পোস্ট করেন তিনি। বিষয়টি নজরে আসে কলকাতা পুলিশের সাইবার শাখার।

তৎক্ষণাৎ ঠিকানা বের করে জানানো হয় রিজেন্ট পার্ক থানাকে। মোবাইলের টাওয়ার লোকেশন দেখে তাঁর বাড়িতে যায় পুলিশ। তবে ওই ব্যক্তিকে পাওয়া যায়নি। শেষে বড়ুয়াপাড়ার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার করা হয় তাঁকে। এসএসকেএমে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়, যার ফোন পেয়ে তৎপর হয় কলকাতা পুলিশ

Related articles

৯৬’এর সিপিআইএম আর ২৬’এর বিজেপি সমান: হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূলের

রাজ্যে ক্ষমতা দখলের আগে থেকে বুলডোজারের ভয় তৈরি করেছিলেন বিজেপির নেতারা। বিজেপি প্রথমবার বাংলায় ক্ষমতা দখলের পরে সেই...

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...