Wednesday, June 24, 2026

বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর: করোনা যোদ্ধাদের সঙ্গে ডাক্তারি পড়ুয়াদেরও বিশেষ ভাতা

Date:

Share post:

রাজ্যে করোনার বিরুদ্ধে লড়াই করা বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের বিশেষ ভাতা দেওয়ার বড় ঘোষণা রাজ্য সরকারের। নবান্নে বুধবার, সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোভিড মোকাবিলায় যাঁরা সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করছেন সেই সব করোনা যোদ্ধাদের ঝুঁকি ভাতা হিসাবে ওই বিশেষ ভাতা দেওয়া হবে।

করোনা মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি কমাতেও নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, হাউজস্টাফ, ইন্টার্ন চিকিৎসকদের পাশাপাশি ডাক্তারির স্নাতক ও স্নাতোকত্তর পড়ুয়াদেরও করোনা মোকাবিলায় কাজে লাগানো হবে। তাঁদের ইনসেনটিভ-সহ বিশেষ প্যাকেজ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পোস্ট গ্র্যাজুয়েশন করছেন এমন করোনা যোদ্ধাদের ভর্তির জন্য প্রতি বছর ১০ শতাংশ করে ইনসেনটিভ দেওয়া হবে। পরীক্ষার পর ১ জুলাই থেকে কাজ করতে পারবেন তাঁরা। পাশাপাশি, করোনা যোদ্ধা হিসাবে সরকারি শংসাপত্র দেওয়া হবে। লেখাপড়া ও প্রশিক্ষণের সময় বাদে বাকি সময় তাঁরা কাজ করতে পারবেন।
সরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারির পড়ুয়াদের অন্তত তিনবছর সরকারি স্বাস্থ্য পরিষেবায় যুক্ত থাকার বন্ড স্বাক্ষর করতে হয়। যেসময় তাঁরা করোনা মোকাবিলায় কাজ করবেন, সেই সময়সীমা ওই বন্ড থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...