Saturday, May 9, 2026

৪ মন্ত্রী-সহ ৯ বিধায়ক সমর্থন তুলে নেওয়ায় ঘোর সংকটে মণিপুরের বিজেপি সরকার

Date:

Share post:

৪ মন্ত্রী ইস্তফা দিলেন, ৩ বিধায়ক বিজেপি ছাড়লেন, ২ বিধায়ক সমর্থন তুললেন৷ ফলে মণিপুরের বিজেপি সরকার ঘোর সংকটে৷ সামাল দিতে না পারলে দেশের আর একটি রাজ্যে গুটিয়ে যাবে পদ্ম-পতাকা৷

সূত্রের খবর, বিজেপি সরকারের শরিক National People’s Party বা NPP-র ৪ মন্ত্রী,
উপ-মুখ্যমন্ত্রী ওয়াই জয়কুমার সিং, স্বাস্থ্যমন্ত্রী এল জয়ন্ত কুমার সিং, আদিবাসী উন্নয়নমন্ত্রী এন
কেয়সি এবং আরও এক মন্ত্রী, লেটপাও হাওকিপ মণিপুরের বিজেপি নেতৃত্বাধীন সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন৷

ইস্তফা দেওয়া ৪ মন্ত্রী

ওদিকে, ৩ বিজেপি বিধায়ক তাঁদের ইস্তফাপত্র পেশ করে যোগ দিয়েছেন কংগ্রেসে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অন্যান্য কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে বুধবার বিজেপির ওই ৩ বিধায়ক স্যামুয়েল জেন্ডাই, টিটি হাওকিপ ও সুভাষচন্দ্র কংগ্রেসে যোগ দেন বলে জানা গিয়েছে।

ইস্তফাপত্র

এখানেই শেষ নয়, আরও দুই বিধায়ক, তৃণমূল প্রার্থী হিসেবে জিতে বিজেপিকে সমর্থন করা বিধায়ক এল রবীন্দ্র সিং এবং নির্দল বিধায়ক আশাবুদ্দিন মণিপুরের বিজেপি সরকার থেকে তাদের সমর্থন তুলে নেওয়ার কথাও এদিনই জানিয়েছেন৷ একইসঙ্গে ৯ বিধায়ক বিজেপি নেতৃত্বাধীন বিরেন সিং সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে কংগ্রেসকে সমর্থন করার ঘোষণায় মণিপুরে খাদের কিনারায় পৌঁছে গিয়েছে গেরুয়া সরকার৷

ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ববি জানিয়েছেন, কংগ্রেসের ২৭ বিধায়ক ছাড়াও সরকার গড়ার জন্য বাড়তি ৬ বিধায়কের সমর্থন তাঁদের দিকেই রয়েছে। মণিপুর বিধানসভায় বিজেপির ২৬ জন বিধায়ক ছিলেন। ৩ জন ইস্তফা দেওয়ায় এখন বিজেপির বিধায়কের সংখ্যা ২৩ ৷ ৬০ আসনের বিধানসভায় ইতিমধ্যেই এক বিধায়কের সদস্য পদ খারিজ হয়েছে৷

Related articles

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...

আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার...

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...