Friday, June 26, 2026

পুরীর রথযাত্রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের  

Date:

Share post:

চলতি বছর পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রায় স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। নভেল করোনাভাইরাস সংক্রমণের জেরে এই সিদ্ধান্ত শীর্ষ আদালতের।

বৃহস্পতিবার এক জনস্বার্থ মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, দেশজুড়ে মহামারির পরিস্থিতি জারি আছে। এই অবস্থায় রথযাত্রাকে কেন্দ্র করে জনসমাগমে অনুমতি দেওয়া সম্ভব নয়। জনস্বাস্থ্য ও নাগরিক নিরাপত্তার স্বার্থে এ বছর ওড়িশায় রথ যাত্রার অনুমতি দেওয়া যাবে না বলে সাফ জানিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। জানা গিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে মন্দিরের ভেতরেই হবে আচার-অনুষ্ঠান।

প্রসঙ্গত, প্রতিবছর রথযাত্রা উপলক্ষ্যে পুরীতে বিপুল জনসমাগম হয়। ১০-১২ দিন ধরে চলে অনুষ্ঠান। চলতি বছর রথযাত্রা ২৩ জুন। এর আগে রাজ্য সরকারের কাছ কর্তৃপক্ষ আবেদন করেছিল ৩টি হাতি দিয়ে রথ টানার ব্যবস্থা করা হোক। কিন্তু মহামারির পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ শীর্ষ আদালত।ওড়িশার বালেশ্বর জেলার ১২টি, ময়ূরভঞ্জ জেলার ৬টি, সম্বলপুর জেলার ৫টি এবং কন্ধমল, বোলাঙ্গির ও গজপতি জেলার মন্দির গুলিতে রথযাত্রা পালনের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...