Saturday, June 20, 2026

রাতে পানাগড়েই থাকছে রাজেশের দেহ, শুক্রবার শেষকৃত্য

Date:

Share post:

সীমান্তে শত্রুর সঙ্গে লড়াই করতে গিয়ে বীরের মৃত্যু বরণ করেছেন তিনি। কফিনবন্দি হয়ে বাংলায় ফিরল সেই রাজেশ ওরাওঁ-এর দেহ। আসার কথা ছিল বিকেল সাড়ে তিনটে। তারপর সময় পিছতেই থাকে। একবার শোনা যায় পাঁচটায় আসবে দেহ। কিন্তু সন্ধের পর পানাগড় সেনা ছাউনিতে নামে বীরভূমের শহিদ রাজেশ ওরাওঁ-এর দেহ। সেখান থেকে নিয়ে যাওয়া হয় পানাগড় সেনা হাসপাতালে। সেখানেই রাতে দেহ রাখা থাকবে। শুক্রবার নিয়ে যাওয়া হবে বীরভূমের বাড়িতে।

রাজেশের দেহ পানাগড়ে পৌঁছলে শ্রদ্ধা জানান মন্ত্রী মলয় ঘটক এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। প্রচুর মানুষ শ্রদ্ধা জানানোর জন্য জড়ো হন। শুক্রবার জন্মস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ রাজেশ ওরাওঁ-এর শেষকৃত্য সম্পন্ন হবে।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...