Saturday, May 2, 2026

মহার্ঘ্য পেট্রোল, ডিজেল! ১৩ দিনে বাড়ল ৭ টাকার বেশি দাম

Date:

Share post:

১৩ দিনে প্রায় ৭ টাকা ৯ পয়সা বাড়ল পেট্রোলে। ডিজেলেও বাড়ল ৭ টাকা ৬৭ পয়সা। দেশে লাগাতার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলেছে। আজ শুক্রবার ফের পেট্রোলের দাম বাড়ল ৫০ থেকে ৫৬ পয়সা। ডিজেলেও  ৫৪ থেকে ৬৩ পয়সা দাম বাড়ল দেশের বিভিন্ন শহরে।
বৃহস্পতিবার যেখানে দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৭৭ টাকা ৮১ পয়সা। আজ তা বেড়ে ৭৮ টাকা ৩৭ পয়সা। রাজধানীতে বৃহস্পতিবার লিটার প্রতি ডিজেলের দাম ছিল ৭৭ টাকা ৬ পয়সা। সেখানেও দাম বেড়েছে ৬৩ পয়সা।
দেখে নিন, পেট্রোলের দাম কোথায় কত?

কলকাতায় বৃহস্পতিবারের তুলনায় পেট্রোলের লিটারে দাম বেড়েছে ৫৪ পয়সা। যার দরুণ শুক্রবার দাম ৮০ টাকা ১৩ পয়সা। লিটার প্রতি ডিজেলের দামও ৫৭ পয়সা বেড়েছে গতকালের তুলনায়। এখন কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম ৭২ টাকা ৫৩ পয়সা।

মুম্বইতে ৫৫ পয়সা বেড়ে এক লিটার পেট্রোলের দাম হয়েছে ৮৫ টাকা ২১ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ৬০ পয়সা। এখন মুম্বইতে প্রতি লিটার ডিজেলের দাম ৭৫ টাকা ৫৩ পয়সা।

 

Related articles

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...

দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব নিজের হাতে, বাকি জেলায় প্রতিনিধি পাঠালেন অভিষেক: এজেন্টদের বোঝালেন প্রযুক্তিগত দিক

ভোট গণনায় কারচুপি রুখতে পর্যবেক্ষক নিয়োগ করল তৃণমূল। দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব নিজের হাতেই রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...