Thursday, May 14, 2026

‘বিহার রেজিমেন্টের জন্য দেশ গর্বিত’, গরিব কল্যাণ অভিযানের সূচনায় বললেন মোদি

Date:

Share post:

“লাদাখ সীমান্তে যে ২০ জন জওয়ান শহিদ হয়েছেন, তাঁরা সকলেই বিহার রেজিমেন্টের৷ বিহার রেজিমেন্টের জন্য দেশ গর্বিত৷”

সেনা-শহিদদের প্রতি এভাবেই শ্রদ্ধা জানিয়ে শনিবার করোনার জেরে কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের জন্য ৫০ হাজার কোটি টাকার ‘গরিব কল্যাণ রোজগার অভিযানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের বাহিনীর বলিদানে গোটা দেশ গর্বিত৷ বিহার রেজিমেন্টের উপর হামলায় শহিদদের পরিবারের প্রতি আমার সমবেদনা৷ আমি ওই পরিবারগুলিকে বলতে চাই, দেশ আপনাদের সঙ্গে আছে৷ দেশ ভারতীয় সেনার পাশে আছে৷”

এদিন মোদি গরিব কল্যাণ রোজগার অভিযানের ভার্চুয়াল উদ্বোধন করেন বিহারের খাগারিয়া জেলার তেলিহার গ্রামে৷
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি ছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যোগ দেন আরও ৫টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রীরা৷

গরিব কল্যাণ রোজগার অভিযান প্রকল্পে ৬টি রাজ্যের ১১৬টি জেলায় পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা হবে৷ তাদের কাজের বন্দোবস্ত করা হবে স্কিল অনুযায়ী৷ বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড ও ওড়িশা, এই ৬ রাজ্যের ১১৬টি জেলা এই প্রকল্পটির আওতায় থাকছে৷ কেন্দ্রের হিসাবে লকডাউনের সময় সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক ফিরেছে এই রাজ্যগুলিতেই৷

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...