Monday, June 8, 2026

কাল সূর্যগ্রহণ : কখন, কোথায়, কতক্ষণ, কীরকম? এক নজরে দেখে নিন

Date:

Share post:

কাল,২১ জুন সকাল সকালে থেকে দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। রিং বা আঙটির মত দেখাবে সূর্যকে। গত ১০০বছরে এত দীর্ঘ বলয়গ্রাস সূর্যগ্রহণ এই প্রথম। অর্থাৎ শতাব্দীতে এই প্রথম।

কখন সূর্যগ্রহণ হয়?

সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে। আবার পৃথিবীর চারিদিকে ঘুরছে চাঁদ। এভাবেই ঘুরতে ঘুরতে সূর্য, পৃথিবী, চাঁদ এক সরলরেখায় চলে এলে গ্রহণ হয়। থাক পৃথিবী ও সূর্যের মধ্যে একই সরলরেখায় চাঁদ চলে আসে তখন সূর্যের আলো পৃথিবীতে আসার সময় যাদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। কখনও আংশিক, কখনও পূর্ণ, আবার কখনও বলয়গ্রাস সূর্যগ্রহণ হয়।

বলয়গ্রাস সূর্যগ্রহণ কী?

চাঁদ সূর্যের আলো পৃথিবীতে আসার ক্ষেত্রে আংশিক বাধা পেলে আংশিক সূর্যগ্রহণ। আবার যখন সূর্য, পৃথিবী, চাঁদ এক সরলরেখায় আসে তখন সূর্যের আলো পৃথিবীতে আসার ক্ষেত্রে পুরোপুরি বাধা পায়। তখন তা পূর্ণ সূর্য গ্রহণ। আর বলয়গ্রাস সূর্যগ্রহণ হলো সূর্যের বাইরে সীমাটুকু ছাড়া বাকি অংশ চাঁদের দ্বারা ঢাকা থাকলে তাকে বলয়গ্রাস বলা হয়। যা অনেকটা আংটির মত। একে আগুনের বলয়ো বলা হয়।পৃথিবীতে এইধরনের বলয়গ্রাস সূর্যগ্রহণ খুব কম দেখা যায়। কারণ বলয়গ্রাস সূর্যগ্রহণ হতে পৃথিবী ও সূর্যের সঙ্গে চাঁদের দূরত্ব নির্দিষ্ট হওয়ার প্রয়োজন রয়েছে।

২১ জুনের বলয়গ্রাস কতক্ষণের?

২১ জুনের বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ৩০ সেকেন্ড ধরে যা গত ১০০ বছরে হয়নি। কয়েক সেকেন্ডের মধ্যেই সূর্যর বেরিয়ে পড়বে।

কোথায় দেখা যাবে?

এশিয়া আফ্রিকা দক্ষিণ-পূর্ব ইউরোপ উত্তর অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরের কিছু অংশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে।

ভারতের কোথায় দেখা যাবে?

আমাদের দেশে বেশির ভাগ অংশেই সূর্যগ্রহণ দেখা যাবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে অনুপগড়, সুরতগড়, সিরসা, জাখাল, কুরুক্ষেত্র, যমুনাগড়, দেরাদুন, তপোয়ান, যোশীমঠে। বাকি অংশের বাসিন্দারা আংশিক সূর্যগ্রহণ দেখতে পাবেন।

ভারতে কখন দেখা যাবে?

ভারতে সূর্য গ্রহন শুরু হবে ৯টা ১৫ মিনিট থেকে। চলবে ৩টে ৪ মিনিট পর্যন্ত। সর্বাধিক সূর্য গ্রহণ হবে বেলা ১২.১০ মিনিট নাগাদ।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...