Tuesday, May 26, 2026

স্পর্ধা ছাড়িয়ে চিন বলল গোটা গালোয়ানই আমাদের! দিল্লি বলল, গল্পের গরু গাছে তুলছে

Date:

Share post:

এবার চিনের বিস্ফোরক দাবি। স্পর্ধা ছাড়াল বেজিং বলল, গোটা গালোয়ান উপত্যকাই তাদের। যা শুনে ভারতীয় বিদেশমন্ত্রক বলছে মিথ্যার ফুলঝুরি ছোটাচ্ছে চিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কড়া ভাষায় জবাব দেওয়ার পরই যে চিন এই বিবৃতি দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

বিশেষজ্ঞরা বলছেন, চিনের পদ্ধতি হল সালামি স্লাইজিং। কী এই সালামি স্লাইজিং? অন্য দেশের মাটিতে ঢুকে পড়ো। দখল করো। তারপর সেই এলাকা নিজের বলে দাবি জানাতে থাকো। চিনের লক্ষ্য ভারতের লাদাখ, সিকিম ও অরুণাচল। আর পাশের দুই রাষ্ট্র নেপাল ও ভুটান। ভারতের তিনটি এলাকা নিজেদের ম্যাপের মধ্যে ঢুকিয়ে নেওয়া কিংবা ভুটানের বাঁকা সুরে কথা বলা সবই চিন দ্বারা প্রভাবিত। আর অন্যদিকে ভারতকে অশান্ত করতে লাদাখ থেকে শুরু হয়েছে চিনের দুরভিসন্ধি। বিদেশমন্ত্রক সাফ বলেছে, চিন বড্ড বাড়িয়ে বলছে। গল্পের গরু গাছে তুলছে।

Related articles

‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত 'সরকারি' বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল...

‘আমি, মমতা দু’জনেই সর্বহারা’! কেন এমনটা বললেন পানিহাটির BJP বিধায়ক রত্না?

ফের ওপেন হয়েছে আরজি কর মামলার ফাইল। এই আবহে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক দীর্ঘ বৈঠক...

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...