Wednesday, June 17, 2026

শহিদ রাজেশের বোনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু

Date:

Share post:

শেষকৃত্য সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শহিদ রাজেশ ওরাওঁ-এর পরিবারকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল বীরভূম জেলা প্রশাসন। শনিবার রাজেশের বাড়িতে গাড়ি পাঠিয়ে তাঁর অবিবাহিত ছোট বোন শকুন্তলাকে সিউড়ি প্রশাসনভবনের নিয়ে গিয়ে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র নেওয়া হয়। চাকরির আবেদনও গ্রহণ করা হয়।

লাদাখ সীমান্তে চিনের সেনাদের সঙ্গে সংঘর্ষে শহিদ হন রাজেশ। তাঁর পরিবারকে চাকরি আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, রাজেশ ওরাওঁ-এর শেষকৃত্য হওয়ার আগেই আর্থিক সাহায্যের সেই চেক তুলে দেওয়া হয়েছিল পরিবারের হাতে। শেষকৃত্য সম্পন্ন হওয়ার একদিন পরেই শনিবার চাকরি দেওয়ার প্রক্রিয়াটি শুরু হয়ে গেল। বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে এদিন মহম্মদ বাজারের বেলগড়িয়া গ্রামের বাড়িতে আধিকারিকরা যান। বাবা সুভাষ ওরাওঁ ও মা মমতা ওরাওঁ-এর কাছে প্রয়োজনীয় নথিতে সই করান তাঁদের। শকুন্তলাকে সঙ্গে নিয়ে সিউড়িতে জেলাশাসকের কার্যালয়ে যান। তাঁর কাছ থেকে শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য নথি গ্রহণ করেন সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল। পাশাপাশি চাকরির আবেদন গ্রহণ করা হয়। শকুন্তলার বয়স ১৯ বছর। তিনি স্নাতক স্তরে দ্বিতীয় বর্ষের ছাত্রী। অর্থাৎ বর্তমানে উচ্চমাধ্যমিক পাস। সেই যোগ্যতাই গ্রুপ সি পদে চাকরি পাবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে পরিবার সূত্রে খবর, রবিবার রাতে এবং সোমবার রাজেশ ওরাওঁ-এর পরলৌকিক ক্রিয়া হবে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...